৪৪/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮৪৮ - সত্য সতর্কতা মানার শিক্ষা
উম্মাতের প্রতি নবী (ﷺ)-এর স্নেহ এবং তাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে গুরুত্ব সহকারে সতর্কীকরণ
নবীর সতর্কতা মানার শিক্ষা
সহীহ মুসলিম : ৫৮৪৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৪৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّ مَثَلِي وَمَثَلَ مَا بَعَثَنِيَ اللَّهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمَهُ فَقَالَ يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَىَّ وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ فَالنَّجَاءَ . فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَأَدْلَجُوا فَانْطَلَقُوا عَلَى مُهْلَتِهِمْ وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ فَصَبَّحَهُمُ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي وَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ مَا جِئْتُ بِهِ مِنَ الْحَقِّ " .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমার উদাহরণ এবং আল্লাহ যা দিয়ে আমাকে প্রেরণ করেছেন তার উদাহরণ সে ব্যক্তির উপমার মতো যে তার স্বজাতির নিকট এসে বলে, হে আমার গোত্র! আমি আমার দু’ চোখে (শত্রু) সেনা দেখে এসেছি, আর আমি (সুস্পষ্ট) সতর্ককারী। সুতরাং আত্মরক্ষা করো। তখন তার গোত্রের একদল তার কথা মেনে নিল এবং রাতের অন্ধকারে সুযোগে (জায়গা ত্যাগ করে) চলে গেল। আর একদল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে ভোর পর্যন্ত স্ব-স্থান হতে চলে গেল। ফলে (শত্রু) বাহিনী সকালে তাদের হামলা করল এবং তাদের সমূলে ধ্বংস করে দিল।সুতরাং এ হলো তাদের উপমা যারা আমার আনুগত্য করল এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করল এবং ওদের উদাহরণ যারা আমার অবাধ্য হলো এবং যে সত্য আমি নিয়ে এসেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করল।
ই.ফা. ৫৭৫৫, ই.সে. ৫৭৮৬
সহীহ মুসলিম হাদিস ৫৮৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم নিজের দাওয়াতকে একজন সতর্ককারীর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। একজন ব্যক্তি নিজ চোখে শত্রু বাহিনী দেখে নিজের গোত্রকে সাবধান করল। যারা তার কথা বিশ্বাস করল, তারা রাতের অন্ধকারে সরে গেল এবং রক্ষা পেল। আর যারা তাকে মিথ্যাবাদী বলল, তারা ভোর পর্যন্ত একই স্থানে রইল। পরে শত্রু এসে তাদের ধ্বংস করল। নবী صلى الله عليه وسلم বলেন, এটাই তাদের উপমা যারা তাঁর আনুগত্য করে এবং তিনি যে সত্য নিয়ে এসেছেন তা অনুসরণ করে। আর যারা অবাধ্য হয় ও সত্যকে মিথ্যা বলে, তাদের অবস্থাও সেই অস্বীকারকারী দলের মতো। এই হাদিস সত্য সতর্কতা, রাসূলের আনুগত্য এবং হিদায়াত অনুসরণের গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূল صلى الله عليه وسلم-এর আনুগত্য করা সত্য গ্রহণের একটি বড় চিহ্ন।
- সতর্কবার্তা শুনে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।
- সত্যকে মিথ্যা বলা মানুষকে ক্ষতির পথে নিতে পারে।
- হিদায়াত অনুসরণ করলে মানুষ বিপদ থেকে বাঁচার পথ পায়।
