৪৪/৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৮৬৬ - পিছনে ফিরে যাওয়া থেকে আশ্রয়

আমাদের নবী (ﷺ)-এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ

দ্বীন থেকে পিছিয়ে যাওয়া ও ফিতনা থেকে আশ্রয়ের দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৬৬

قَالَ وَقَالَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏"‏ إِنِّي عَلَى الْحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَىَّ مِنْكُمْ وَسَيُؤْخَذُ أُنَاسٌ دُونِي فَأَقُولُ يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي ‏.‏ فَيُقَالُ أَمَا شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ وَاللَّهِ مَا بَرِحُوا بَعْدَكَ يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ». قَالَ فَكَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ يَقُولُ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ أَنْ نَرْجِعَ عَلَى أَعْقَابِنَا أَوْ أَنْ نُفْتَنَ عَنْ دِينِنَا

ইব্‌নু আবূ মুলাইকাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আর আসমা বিনতু আবূ বকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি হাওযের সন্নিকটে থাকব, যাতে দেখতে পারি যে, তোমাদের মাঝে কারা আমার নিকট আসলো। আর আমার সম্মুখ থেকে কতক ব্যক্তিকে আটকানো হবে, তখন আমি বলব- ইয়া রাব্ব্! এরা তো আমার লোক এবং আমার উম্মত। তখন বলা হবে, আপনি কি জানেন না যে, আপনার পরে এর কি করেছে? আল্লাহর শপথ! এরা আপনার পরে এদের পিছনের দিকেই প্রত্যাবর্তন করেছে। বর্ণনাকারী (নাফি’) বলেন, তাই বর্ণনাকারী ইবনু আবূ মুলাইকাহ্ (রহঃ) বলতেন, হে আল্লাহ! আমরা আপনার আশ্রয় চাচ্ছি, আমাদের পশ্চাতে ফিরে যাওয়া হতে এবং আমাদের দ্বীনের বিষয়ে ফিতনায় আপতিত হওয়া থেকে।

ই.ফা. ৫৭৭০, ই.সে. ৫৮০১

সহীহ মুসলিম হাদিস ৫৮৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তিনি হাউজের কাছে থাকবেন, যাতে দেখতে পারেন কারা তাঁর কাছে আসে। কিন্তু তাঁর সামনে থেকে কিছু লোককে আটকানো হবে। তখন তিনি বলবেন, হে আমার রব, এরা তো আমার লোক ও আমার উম্মত। তখন বলা হবে, আপনি কি জানেন না আপনার পরে তারা কী করেছে? তারা আপনার পরে পিছনের দিকে ফিরে গেছে। এরপর বর্ণনাকারী ইবনু আবু মুলাইকা (রহঃ) দোয়া করতেন, আল্লাহ যেন আমাদের পিছনে ফিরে যাওয়া এবং দ্বীনের ব্যাপারে ফিতনায় পড়া থেকে রক্ষা করেন। এই হাদিসে হাউজের আশা, নবীর মমতা এবং দ্বীনে স্থির থাকার সতর্কতা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাউজের কাছে নবী صلى الله عليه وسلم উম্মতের আগমন দেখবেন।
  • নবীর পরে পিছিয়ে যাওয়া বড় সতর্কতার বিষয়।
  • দ্বীনের ব্যাপারে ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।
  • উম্মতের দাবি করার সঙ্গে রাসূল صلى الله عليه وسلم-এর পথ ধরে চলাও জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন