৪৪/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮৬৮ - হাউজে কাওসার ও নতুন বিষয়ের সতর্কতা
আমাদের নবী (ﷺ)-এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ
হাউজে কাওসার ও নতুন বিষয়ের ভয়
সহীহ মুসলিম : ৫৮৬৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৬৮
وَحَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ الْهَاشِمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّهَا قَالَتْكُنْتُ أَسْمَعُ النَّاسَ يَذْكُرُونَ الْحَوْضَ وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمَّا كَانَ يَوْمًا مِنْ ذَلِكَ وَالْجَارِيَةُ تَمْشُطُنِي فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " أَيُّهَا النَّاسُ " . فَقُلْتُ لِلْجَارِيَةِ اسْتَأْخِرِي عَنِّي . قَالَتْ إِنَّمَا دَعَا الرِّجَالَ وَلَمْ يَدْعُ النِّسَاءَ . فَقُلْتُ إِنِّي مِنَ النَّاسِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي لَكُمْ فَرَطٌ عَلَى الْحَوْضِ فَإِيَّاىَ لاَ يَأْتِيَنَّ أَحَدُكُمْ فَيُذَبُّ عَنِّي كَمَا يُذَبُّ الْبَعِيرُ الضَّالُّ فَأَقُولُ فِيمَ هَذَا فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ سُحْقًا».
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি হাওযের (কাওসারের) ব্যাপারে লোকদেরকে আলোচনা করতে শুনতাম। কিন্তু আমি (নিজে) রাসূলুল্লাহ (ﷺ) হতে এ সম্পর্কে কিছু শুনিনি। পরে যখন একদিন ঐ ব্যাপারে আলোচনা আসলো- এ সময় একটি মেয়ে আমার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সম্বোধন করতে শুনলাম, হে লোক সকল …..! তখন স্ত্রীলোকটিকে আমি বললাম, তুমি আমার হতে দূরে চলে যাও। সে বলল, তিনি তো পুরুষদের ডাক দিয়েছেন এবং স্ত্রীলোকদের ডাকেননি। আমি বললাম, আমিও, তো লোকদের একজন।তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদের জন্য ‘হাওয’-এর নিকট অগ্রগামী হব। তাই হুঁশিয়ার! আমার নিকট তোমাদের এমন কেউ যেন না আসে, যাকে আমার নিকট হতে দূরে সরিয়ে দেয়া হয়, যেমন হারানো উটকে ভাগিয়ে দেয়া হয়। আর আমি বলতে থাকব, কেন তাদের তাড়ানো হচ্ছে? তখন বলা হবে- আপনি তো জানেন না, তারা আপনার পরে কী নতুন বিষয়ের আবিষ্কার করেছে? তখন আমিও বলব, দূর হও!
ই.ফা. ৫৭৭২, ই.সে. ৫৮০৩
সহীহ মুসলিম হাদিস ৫৮৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সালামা রা. হাউজের আলোচনা শুনে সরাসরি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা শোনার ঘটনা বর্ণনা করেছেন। তিনি বুঝিয়েছেন, নবীজির ডাক শুধু পুরুষদের জন্য নয়; তিনি বলেন, আমিও তো লোকদের একজন। এরপর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তিনি উম্মতের জন্য হাউজের কাছে অগ্রগামী হবেন। কিন্তু সতর্ক করে বলেন, কেউ যেন এমন অবস্থায় না আসে যে তাকে হারানো উটের মতো দূরে সরিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হবে, তারা নবীজির পরে নতুন বিষয় তৈরি করেছে। তখন তিনি বলবেন, দূর হও। এই হাদিসে হাউজে কাওসার, নবীজির অগ্রগামী হওয়া এবং তাঁর পরের নতুন বিষয় থেকে বাঁচার শিক্ষা স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় শিক্ষা পুরুষ ও নারী—সবার জন্য গুরুত্বপূর্ণ।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর উম্মতের জন্য হাউজের কাছে অগ্রগামী হবেন।
- নবীজির পর নতুন বিষয় তৈরি করা বড় সতর্কতার কারণ।
- হাউজের আশা রাখতে হলে নবীজির পথ আঁকড়ে ধরা দরকার।
