৪৪/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮৭০ - দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে নবীজির ভয়
আমাদের নবী (ﷺ)-এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ
দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে নবীজির সতর্কতা
সহীহ মুসলিম : ৫৮৭০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৭০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ " إِنِّي فَرَطٌ لَكُمْ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِيَ الآنَ وَإِنِّي قَدْ أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَتَنَافَسُوا فِيهَا».
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন বাইরে এসে উহুদবাসীদের জন্য জানাযার সালাতের মতো সালাত আদায় করলেন। তারপর মিম্বারের দিকে ফিরে এসে বললেন, আমি তোমাদের জন্য অগ্রগামী এবং তোমাদের ব্যাপারে সাক্ষী। আল্লাহর শপথ! আমি এ মুহূর্তে আমার ‘হাওয’ দেখতে পাচ্ছি। আর আমাকে অবশ্যই দুনিয়ার ধন-ভান্ডারসমূহের চাবিকাঠি কিংবা বলেছেন, দুনিয়ার চাবিসমূহ দেয়া হয়েছে। আল্লাহর শপথ! আমি তোমাদের সম্বন্ধে এ আশঙ্কা করি না যে, তোমরা আমার পরে শির্কে জড়িয়ে পড়বে। তবে, আমি তোমাদের সম্বন্ধে এ সংশয় করি যে, তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় জড়িয়ে পড়ব।
ই.ফা. ৫৭৭৪, ই.সে. ৫৮০৫
সহীহ মুসলিম হাদিস ৫৮৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একদিন বাইরে এসে উহুদবাসীদের জন্য জানাজার সালাতের মতো সালাত আদায় করেন। এরপর মিম্বারে গিয়ে বলেন, তিনি উম্মতের জন্য অগ্রগামী এবং তাদের ব্যাপারে সাক্ষী। তিনি জানান, তিনি তাঁর হাউজ দেখতে পাচ্ছেন। তাঁকে দুনিয়ার ধন-ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন। এরপর তিনি একটি বড় সতর্কতা দেন। তিনি বলেন, তাঁর ভয় এই নয় যে তাঁর পরে উম্মত শির্কে জড়িয়ে পড়বে; বরং ভয় হলো, তারা দুনিয়ার প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এই হাদিসে হাউজে কাওসার, নবীজির সাক্ষ্য এবং দুনিয়ার লোভের বিপদ একসঙ্গে এসেছে। তাই মুসলিমের জন্য দুনিয়ার সম্পদকে লক্ষ্য বানানো নয়, বরং আমল ও আনুগত্যকে গুরুত্ব দেওয়া জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উম্মতের জন্য অগ্রগামী ও সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।
- দুনিয়ার প্রাচুর্য মানুষকে প্রতিযোগিতায় টেনে নিতে পারে।
- সম্পদ পাওয়া নিজে সমস্যা নয়; সমস্যা হলো তা নিয়ে ভুল প্রতিযোগিতা।
- উহুদের শহীদদের স্মরণে নবীজির আচরণ সাহাবিদের জন্য গভীর শিক্ষা ছিল।
