৪৪/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮৮৩ - হাউজের পাত্র, পানি ও জান্নাতের নালা
আমাদের নবী (ﷺ)-এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ
হাউজে কাওসারের পাত্র ও পানির সৌন্দর্য
সহীহ মুসলিম : ৫৮৮৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৮৩
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ، الصَّمَدِ الْعَمِّيُّ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ،قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ " وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا أَلاَ فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ يَشْخُبُ فِيهِ مِيزَابَانِ مِنَ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ».
আবূ যার গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করেছি, হে আল্লাহর রাসূল! হাওযের পাত্র কত হবে? তিনি বললেন, যার কব্জায় আমার জীবন তাঁর শপথ! সে হাওযের পাত্র মেঘবিহীন আঁধার রাতের আকাশের নক্ষত্র ও তারকারাজির চাইতেও বেশি। সে সব পাত্র জান্নাতেরই পাত্র। যে ঐ পাত্র হতে পান করবে শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। ঐ হাওযের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দু’টো নালার সংমিশ্রণ রয়েছে। যে লোক ঐ হাওয হতে পান করবে সে আর তৃষ্ণার্ত হবে না, সে হাওযের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। সে হাওযের প্রশস্ততা ‘আম্মান থেকে আয়লার মাঝামাঝি ব্যবধানের সমতুল্য। তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি।
ই.ফা. ৫৭৮৭,ই.সে. ৫৮১৮
সহীহ মুসলিম হাদিস ৫৮৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ যার রা. রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে হাউজের পাত্র সম্পর্কে প্রশ্ন করেন। নবীজি শপথ করে বলেন, তার পাত্র মেঘহীন অন্ধকার রাতের আকাশের নক্ষত্র ও তারকার চেয়েও বেশি। এগুলো জান্নাতের পাত্র। যে ব্যক্তি সেই পাত্র থেকে পান করবে, শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। হাদিসে আরও এসেছে, জান্নাত থেকে দুইটি নালা হাউজে এসে মিশবে। হাউজের দৈর্ঘ্য ও প্রস্থ সমান, তার বিস্তার আম্মান থেকে আয়লা পর্যন্ত ব্যবধানের মতো। তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এই বর্ণনা হাউজে কাওসারের সৌন্দর্য, প্রশস্ততা এবং পানির বিশেষত্বকে একসঙ্গে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাউজের পাত্র জান্নাতের পাত্র এবং তারকার চেয়েও বেশি বলে বর্ণিত।
- হাউজে জান্নাত থেকে দুইটি নালা এসে মিশবে।
- হাউজের পানি দুধের চেয়েও সাদা ও মধুর চেয়েও মিষ্ট।
- হাউজের পানি পানকারী আর তৃষ্ণার্ত হবে না বলে হাদিসে এসেছে।
