৪৪/১০. অধ্যায়ঃ
উহুদ যুদ্ধের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশ্তার অংশগ্রহণ
সহিহ মুসলিম : ৫৮৯৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৮৯৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ رَأَيْتُ عَنْ يَمِينِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَنْ شِمَالِهِ يَوْمَ أُحُدٍ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابُ بَيَاضٍ مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ . يَعْنِي جِبْرِيلَ وَمِيكَائِيلَ عَلَيْهِمَا السَّلاَمُ .
সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর ডানে এবং বামে দুই লোককে দেখতে পাই তাঁদের গায়ে সাদা পোশাক ছিল। এর আগে বা পরে আমি তাঁদেরকে আর কখনো দেখিনি। আসলে তাঁরা ছিলেন জিবরাইল ও মীকাঈল (আঃ)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭৯৯, ইসলামীক সেন্টারঃ ৫৮৩৩
