৪৪/১৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বোত্তম চরিত্রবান ছিলেন
সহিহ মুসলিম : ৫৯১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৯১০
قَالَ أَنَسٌ وَاللَّهِ لَقَدْ خَدَمْتُهُ تِسْعَ سِنِينَ مَا عَلِمْتُهُ قَالَ لِشَىْءٍ صَنَعْتُهُ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا أَوْ لِشَىْءٍ تَرَكْتُهُ هَلاَّ فَعَلْتَ كَذَا وَكَذَا .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! আমি নয় বছর তাঁর সেবায় ছিলাম। কিন্তু আমার জানা নেই, কোন কাজ আমি করেছি সে ব্যাপারে তিনি বলেননি— ‘এরকম কেন করলে’; অথবা কোন কাজ করিনি, সে ব্যাপারে বলেননি— ‘কেন অমুক অমুক কাজ করলে না?’
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮০৯, ইসলামীক সেন্টারঃ নেই
