৪৪/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৯৩৩ - ফযীলত
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (ﷺ)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ
সহীহ মুসলিম : ৫৯৩৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৯৩৩
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ، بْنِ مَالِكٍ حوَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا التَّيْمِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ أُمُّ سُلَيْمٍ مَعَ نِسَاءِ النَّبِيِّ ﷺ وَهُنَّ يَسُوقُ بِهِنَّ سَوَّاقٌ فَقَالَ نَبِيُّ اللَّهِ ﷺ " أَىْ أَنْجَشَةُ رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু সুলায়ম (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীদের সাথে ছিলেন এবং একজন উট চালক তাঁদের উট হাঁকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আনজাশাহ্! কাঁচপাত্র নিয়ে আস্তে চলো।
ই.ফা.৫৮৩২, ই.সে.৫৮৬৭
