৪৪/২৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৯৭০ - ফযীলত
রাসূলুল্লাহ (ﷺ)-এর বার্ধক্য
সহীহ মুসলিম : ৫৯৭০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৯৭০
حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ، ﷺ فَقَالَ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ . وَقَالَ لَمْ يَخْتَضِبْ وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবনু মালিক (রাঃ)-কে নবী (ﷺ)-এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তাঁর মাথার শুভ্র চুল গুনে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি কলপ দেননি। তবে আবূ বকর (রাঃ) মেহেদী এবং কাতাম (ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং ‘উমর (রাঃ) কেবল মেহেদী দ্বারা কলপ লাগিয়েছেন।
ই.ফা. ৫৮৬৭, ই.সে. ৫৯০৩
