৪৪/৪০. অধ্যায়ঃ
‘ঈসা (আঃ)এর ফযীলত
সহিহ মুসলিম : ৬০২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬০২৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلاَّ نَخَسَهُ الشَّيْطَانُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ نَخْسَةِ الشَّيْطَانِ إِلاَّ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ " . ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ { وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ}
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এমন কোন নবভূমিষ্ঠ সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করে না। আর সে নবজাত সন্তান শয়তানের স্পর্শে কান্নাকাটি শুরু করে, কেবল মারিয়াম পুত্র এবং তাঁর মা ব্যতীত। তারপর আবু হুরায়রা (রাঃ) বলেন, তোমাদের ইচ্ছা হলে পড়ো: “অবশ্যই আমি অভিশপ্ত শয়তান থেকে তাঁর ও তাঁর বংশধরদের জন্য তোমার শরণাপন্ন হচ্ছি”–(সূরা আলে ইমরান ৩:৩৬)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯২১, ইসলামীক সেন্টারঃ ৫৯৫৯
