৪৪/৪২. অধ্যায়ঃ
মুসা‘ (আঃ)-এর ফযীলত
সহিহ মুসলিম : ৬০৪৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬০৪৯
وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ، يَحْيَى عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ جَاءَ يَهُودِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ لُطِمَ وَجْهُهُ . وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ " فَلاَ أَدْرِي أَكَانَ مِمَّنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَوِ اكْتَفَى بِصَعْقَةِ الطُّورِ " .
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইয়াহুদি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল তার গালে চড় দেয়া হয়েছে- যুহরীর হাদীসের মর্মানুযায়ী হাদীস রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি শুধু এ কথাই বলেছেন যে, “জানি না তিনি অচেতন হয়ে আমার পূর্বেই হুঁশ ফিরে পেয়েছেন, নাকি তূরের অচেতনই তাঁর জন্য যথেষ্ট হয়েছে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৪০, ইসলামীক সেন্টারঃ ৫৯৭৯
