৪৫/১. অধ্যায়ঃ
আবূ বক্র সিদ্দীক (রাঃ)-এর ফযিলত)
সহিহ মুসলিম : ৬০৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬০৬৩
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، قَالَ عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، حَدَّثَهُ قَالَ نَظَرْتُ إِلَى أَقْدَامِ الْمُشْرِكِينَ عَلَى رُءُوسِنَا وَنَحْنُ فِي الْغَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ أَبْصَرَنَا تَحْتَ قَدَمَيْهِ فَقَالَ " يَا أَبَا بَكْرٍ مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا " .
আবূ বক্র (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের মাথার উপর মুশরিকদের পা লক্ষ্য করলাম। তখন আমরা গুহায় ছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এদের কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে পায়ের তলায়ই আমাদের দেখতে পাবে। রাসূল (ﷺ) বললেনঃ হে আবু বকর! তুমি এ দুইজন সম্পর্কে কী মনে করো, যাদের সঙ্গে আল্লাহ তৃতীয় জন হিসাবে আছেন?
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯৫৩, ইসলামীক সেন্টারঃ ৫৯৯৩
