৪৫/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১১৫ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
‘আলী ইবনু আবু তালিব (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬১১৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১১৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، سَمِعْتُ إِبْرَاهِيمَ، بْنَ سَعْدٍ عَنْ سَعْدٍ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ لِعَلِيٍّ " أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى» .
সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আলী (রাঃ)-কে বললেনঃ তুমি কি এতে খুশি নও যে, তোমার সম্মান আমার নিকট মূসা (আঃ)-এর নিকট হারূন (আঃ)-এর ন্যায়।
ই.ফা. ৬০০৩, ই.সে. ৬০৪২
