৪৫/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১২৫ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬১২৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১২৫
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ سَهِرَ رَسُولُ اللَّهِ ﷺ مَقْدَمَهُ الْمَدِينَةَ لَيْلَةً فَقَالَ «لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ " . قَالَتْ فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ سَمِعْنَا خَشْخَشَةَ سِلاَحٍ فَقَالَ «مَنْ هَذَا» . قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَا جَاءَ بِكَ» . قَالَ وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَجِئْتُ أَحْرُسُهُ . فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ نَامَ .وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ فَقُلْنَا مَنْ هَذَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাদীনাহ্ আগমনের প্রথম দিকে এ রাত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) জেগে রইলেন। আর তিনি বললেনঃআমার সাহাবীদের মধ্য হতে কোন নেক লোক আমাকে এ রাত্রের পাহারা দিলে কতই না ভাল হতো। আয়িশাহ্ (রাঃ) বলেন যে, এমতাবস্থায়ই আমরা অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃইনি কে? বললেন, সা’দ ইবনু আবূ ওয়াক্কাস। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃকেন এসেছ? সা’দ (রাঃ) বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্পর্কে আমার অন্তরে আশঙ্কা জেগেছে, তাই তাঁকে পাহারা দিতে আসলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর জন্যে দোয়া করলেন, এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। ইবনু রুম্হের বর্ণনায় রয়েছে, ‘আমরা বললাম, ইনি কে’?
ই.ফা. ৬০১৩,ই.সে. ৬০৫১
