৪৫/৫. অধ্যায়ঃ
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬১২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬১২৭
حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدِ بْنِ مَالِكٍ فَإِنَّهُ جَعَلَ يَقُولُ لَهُ يَوْمَ أُحُدٍ " ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي " .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ ইবনু মালিক (রাঃ) ব্যতীত আর কারো জন্য রাসূলুল্লাহ (ﷺ) নিজের মাতা-পিতা দু’জনের উৎসর্গের কথা একত্রে বর্ণনা করেননি। উহুদ যুদ্ধের দিবসে তিনি সা’দকে বলেছিলেন, তীর মারো, সা’দ! আমার পিতা-মাতা তোমার ওপর উৎসর্গ হোন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬০১৫, ইসলামীক সেন্টারঃ ৬০৫৩
