৪৫/১২. অধ্যায়ঃ
উম্মুল মু’মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬১৬৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬১৬৬
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، جَمِيعًا عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ غَيْرُ مَرْيَمَ بِنْتِ عِمْرَانَ وَآسِيَةَ امْرَأَةِ فِرْعَوْنَ وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ " .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু নারীদের মাঝে মরিয়ম বিনত ইমরান ও ফেরাউন-এর স্ত্রী আসিয়া (আঃ) ছাড়া আর কেউ পূর্ণতা লাভে সক্ষম হননি। আর অন্যান্য নারীদের মধ্যে আয়েশার ফজিলত অন্যান্য খাদ্যের ওপর ‘সারীদের’ ফজিলতের মতো।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৫৪, ইসলামীক সেন্টারঃ ৬০৯১
