৪৫/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১৭৪ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
উম্মুল মু‘মিনীন খাদীজাহ্ (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬১৭৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১৭৪
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ لِلنَّبِيِّ ﷺ عَلَى امْرَأَةٍ مِنْ نِسَائِهِ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ لِكَثْرَةِ ذِكْرِهِ إِيَّاهَا وَمَا رَأَيْتُهَا قَطُّ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সহধর্মিণীদের কারো উপর আমি এত ঈর্ষান্বিত হইনি যতটুকু ঈর্ষা করেছি খাদীজার উপর। কারণ নবী (ﷺ) তাঁকে বেশি স্মরণ করতেন। অথচ আমি তাঁকে কখনো দেখিনি।
ই.ফা. ৬০৬২, ই.সে. ৬০৯৯
