৪৫/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৪১ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬২৪১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৪১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّزِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْخَفَّافُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَالَ وَجِنَازَتُهُ مَوْضُوعَةٌ - يَعْنِي سَعْدًا - " اهْتَزَّ لَهَا عَرْشُ الرَّحْمَنِ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন যে, আনাস ইবনু মালিক (রাঃ) আমাদের কাছে বর্ণনা করেছেন, সা‘দ বিন মু‘আযের জানাযাহ্ যখন রাখা হয়েছিল, তখন নবী (ﷺ) বললেনঃ তাঁর জন্য পরম করুণাময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে।
ই. ফা. ৬১২৩, ই. সে. ৬১৬৬
