৪৫/২৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৪৫ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬২৪৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৪৫
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّهُ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ﷺ جُبَّةٌ مِنْ سُنْدُسٍ وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ فَعَجِبَ النَّاسُ مِنْهَا فَقَالَ " وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ مَنَادِيلَ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا» .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মিহি রেশমের একটি জুব্বা উপহার দেয়া হলো। অথচ নবী (ﷺ) রেশম পরিধান করতে বারণ করতেন। তখন লোকেরা তাতে বিস্ময়বোধ করলো! অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ ঐ সত্তার শপথ! যাঁর হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ রয়েছে। নিঃসন্দেহে জান্নাতে সা’দ ইবনু মু‘আয (রাঃ)-এর রুমালগুলো এর তুলনায় অধিক উত্তম।
ই. ফা. ৬১২৭, ই. সে. ৬১৭০
