৪৫/৩৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৮৩ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
হাস্সান ইবনু সাবিত (রাঃ)-এর ফযিলত
সহীহ মুসলিম : ৬২৮৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৮৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ حَسَّانَ بْنَ ثَابِتٍ، كَانَ مِمَّنْ كَثَّرَ عَلَى عَائِشَةَ فَسَبَبْتُهُ فَقَالَتْ يَا ابْنَ أُخْتِي دَعْهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
হিশাম (রহঃ) হতে তাঁর পিতা হতে বর্ণিতঃ
হাস্সান ইবনু সাবিত (রাঃ) সেসব ব্যক্তির মাঝে শামিল ছিলেন, যাঁরা ‘আয়িশার বিরুদ্ধে অনেক কথা বলেছেন (দুর্নাম করেছেন)। তাই আমি তাঁকে ভর্ৎসনা করেছিলাম। তখন ‘আয়িশাহ (রাঃ) বললেন, হে আমার ভগ্নিপুত্র! তাঁকে ছেড়ে দাও। কারণ তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হতে কাফিরদের বিরুদ্ধে বিদ্রূপ কবিতা দিয়ে উত্তর দিতেন।
ই.ফা. ৬১৬৪, ই.সে. ৬২০৮
