১/১২. অধ্যায়ঃ
ঈমানের শাখা-প্রশাখার সংখ্যা, তাঁর সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার বর্ণনা, লজ্জা শরমের ফাযীলাত এবং তা ঈমানের অঙ্গ হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ إِسْحَاقَ، - وَهُوَ ابْنُ سُوَيْدٍ - أَنَّ أَبَا قَتَادَةَ، حَدَّثَ قَالَ كُنَّا عِنْدَ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ فِي رَهْطٍ مِنَّا وَفِينَا بُشَيْرُ بْنُ كَعْبٍ فَحَدَّثَنَا عِمْرَانُ، يَوْمَئِذٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَيَاءُ خَيْرٌ كُلُّهُ " . قَالَ أَوْ قَالَ " الْحَيَاءُ كُلُّهُ خَيْرٌ " . فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ إِنَّا لَنَجِدُ فِي بَعْضِ الْكُتُبِ أَوِ الْحِكْمَةِ أَنَّ مِنْهُ سَكِينَةً وَوَقَارًا لِلَّهِ وَمِنْهُ ضَعْفٌ . قَالَ فَغَضِبَ عِمْرَانُ حَتَّى احْمَرَّتَا عَيْنَاهُ وَقَالَ أَلاَ أُرَانِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَتُعَارِضُ فِيهِ . قَالَ فَأَعَادَ عِمْرَانُ الْحَدِيثَ قَالَ فَأَعَادَ بُشَيْرٌ فَغَضِبَ عِمْرَانُ قَالَ فَمَا زِلْنَا نَقُولُ فِيهِ إِنَّهُ مِنَّا يَا أَبَا نُجَيْدٍ إِنَّهُ لاَ بَأْسَ بِهِ .حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ، حَدَّثَنَا أَبُو نَعَامَةَ الْعَدَوِيُّ، قَالَ سَمِعْتُ حُجَيْرَ بْنَ الرَّبِيعِ الْعَدَوِيَّ، يَقُولُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ .
আবূ কাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাদের এক দল ইমরান ইবন হুসাইন (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। আমাদের মাঝে বুশাইর ইবন কা’বও ছিলেন। তখন ইমরান (রাঃ) আমাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “লজ্জার সবটাই মঙ্গলজনক।” রাবী বলেন যে, কিংবা রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “লজ্জা সবটাই কল্যাণকর।” বুশাইর ইবন কা’ব (রহঃ) বলেন, কোন কোন কিতাবে কিংবা হিকমাতের গ্রন্থে আমরা পেয়েছি যে, লজ্জা থেকেই আল্লাহর জন্য গাম্ভীর্য ও প্রশান্তির উৎপত্তি এবং তা থেকে দুর্বলতারও উৎপত্তি।রাবী বলেন, এ কথা শুনে ইমরান (রাঃ) রেগে গেলেন, এমন কি তার দুই চোখ লাল হয়ে গেল। ইমরান (রাঃ) বলেন, সাবধান! আমি রসূলুল্লাহ (ﷺ)-এর হাদিস বলছি আর তার মুকাবিলায় তুমি পুঁথির কথা বলছ? এরপর ইমরান (রাঃ) পুনরুক্তি করলেন। আর বুশাইরও তার কথার পুনরাবৃত্তি করলেন। এতে ইমরান (রাঃ) খুবই রেগে গেলেন। রাবী বলেন যে, আমরা বলতে লাগলাম, হে আবু নুজাইদ (ইমরানের উপনাম) সে আমাদেরই লোক। তার মধ্যে ত্রুটি নেই। ইসহাক ইবন ইব্রাহিম (রহঃ) ..... ইমরান ইবন হুসাইন (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাম্মাদ ইবন যায়দের মত হাদিস বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪, ৬৫, ইসলামীক সেন্টারঃ ৬৫-৬৬
