৪৫/৫৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৩৭৩ - একশ বছরের হাদিসের অর্থ

রাসূলুল্লাহ্ এর বাণী: যারা এখন বর্তমানে আছে একশ বছরের মাথায় কোন লোক ভু-পৃষ্ঠে অবশিষ্ট থাকবে না।

একশ বছরের হাদিসের সঠিক বুঝ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ عَبْدٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَبُو بَكْرِ بْنُ سُلَيْمَانَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ لَيْلَةٍ صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ «أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ».قَالَ ابْنُ عُمَرَ فَوَهَلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ﷺ تِلْكَ فِيمَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ وَإِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ . أَحَدٌ يُرِيدُ بِذَلِكَ أَنْ يَنْخَرِمَ ذَلِكَ الْقَرْنُ .

‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর জীবনের শেষ প্রান্তে একরাতে আমাদের সাথে ইশার সালাত আদায় করলেন। তিনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে বললেন, এ রাত্র সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো? কারণ এর একশ বছরের মাথায় যারা আজ পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান রয়েছে তাদের কেউ জীবিত থাকবে না। ইবনু উমর (রাঃ) বললেন, তখন লোকেরা একশ বছর সংশ্লিষ্ট এসব হাদীসের বর্ণনায় দ্বিধায় পড়ে গেল। অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ”আজ যারা পৃথিবী পৃষ্ঠে বর্তমান আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না।” দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, যুগের পরিসমাপ্তি হয়ে যাবে।

ই.ফা. ৬২৪৯, ই.স ৬২৯৭

সহীহ মুসলিম হাদিস ৬৩৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জীবনের শেষ দিকে এক রাতে ইশার সালাতের পর সাহাবীদের উদ্দেশে কথা বলেছেন। তিনি বলেন, সেই রাত থেকে একশ বছরের মাথায় তখন যারা পৃথিবীতে ছিল, তাদের কেউ আর জীবিত থাকবে না। ইবনু উমর (রাঃ) ব্যাখ্যা করেন, মানুষ একশ বছর সম্পর্কিত কথাগুলো নিয়ে দ্বিধায় পড়েছিল। কিন্তু নবীজি (صلى الله عليه وسلم)-এর উদ্দেশ্য ছিল, সেই সময় পৃথিবীতে যারা বর্তমান ছিল, তাদের যুগ শেষ হয়ে যাবে। এখানে কেয়ামতের সময় নির্ধারণ নয়, বরং জীবিত প্রজন্মের আয়ুষ্কাল ও যুগের শেষ হওয়ার কথা এসেছে। তাই কেয়ামত সম্পর্কে অনুমান না করে হাদিসের নির্দিষ্ট কথাই বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিস বুঝতে শব্দের নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্য করা দরকার।
  • কেয়ামতের সময় নির্ধারণ মানুষের জ্ঞানের বিষয় নয়।
  • একটি প্রজন্মের শেষ হয়ে যাওয়া আল্লাহর নির্ধারিত নিয়মের অংশ।
  • সাহাবীগণ হাদিসের ভুল বুঝ দূর করতে ব্যাখ্যা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন