৪৬/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪০৯ - পিতার বন্ধুকে সম্মান করার শিক্ষা
পিতা-মাতার বন্ধু-বান্ধব প্রমুখের সঙ্গে সম্পর্ক বজায় রাখার মর্যাদা
পিতার বন্ধুকে সম্মান: ইবনু উমরের শিক্ষা
সহীহ মুসলিম : ৬৪০৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪০৯
حَدَّثَنَا حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ جَمِيعًا عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ كَانَ لَهُ حِمَارٌ يَتَرَوَّحُ عَلَيْهِ إِذَا مَلَّ رُكُوبَ الرَّاحِلَةِ وَعِمَامَةٌ يَشُدُّ بِهَا رَأْسَهُ فَبَيْنَا هُوَ يَوْمًا عَلَى ذَلِكَ الْحِمَارِ إِذْ مَرَّ بِهِ أَعْرَابِيٌّ فَقَالَ أَلَسْتَ ابْنَ فُلاَنِ بْنِ فُلاَنٍ قَالَ بَلَى . فَأَعْطَاهُ الْحِمَارَ وَقَالَ ارْكَبْ هَذَا وَالْعِمَامَةَ - قَالَ - اشْدُدْ بِهَا رَأْسَكَ . فَقَالَ لَهُ بَعْضُ أَصْحَابِهِ غَفَرَ اللَّهُ لَكَ أَعْطَيْتَ هَذَا الأَعْرَابِيَّ حِمَارًا كُنْتَ تَرَوَّحُ عَلَيْهِ وَعِمَامَةً كُنْتَ تَشُدُّ بِهَا رَأْسَكَ . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ مِنْ أَبَرِّ الْبِرِّ صِلَةَ الرَّجُلِ أَهْلَ وُدِّ أَبِيهِ بَعْدَ أَنْ يُوَلِّيَ " . وَإِنَّ أَبَاهُ كَانَ صَدِيقًا لِعُمَرَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যখন তিনি মাক্কা্হ্ অভিমুখে রওনা হতেন তখন তাঁর সাথে একটি গাধা থাকত। উটের সওয়ারীতে ক্লান্ত হয়ে পড়লে ক্ষণিক স্বস্তি লাভের জন্য তাতে আরোহণ করতেন। আর তাঁর সঙ্গে একটি পাগড়ী থাকত, যা দিয়ে তিনি মাথা বেঁধে নিতেন। কোন একসময় তিনি উক্ত গাধায় আরোহণ করে যাচ্ছিলেন, তখন তাঁর পাশ দিয়ে একজন বেদুঈন অতিক্রম করছিল। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি কি অমুক এর পুত্র অমুক নও? সে বলল, হ্যাঁ। তখন তিনি তাকে গাধাটি দিয়ে দিলেন এবং বললেন, এতে আরোহণ কর। তিনি তাঁকে পাগড়ীটিও দান করলেন এবং বললেন, এটি দ্বারা তোমার মাথা বেঁধে নাও।তখন তাঁর সঙ্গীদের কেউ কেউ তাঁকে বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি এ বেদুঈনকে গাধাটি দিয়ে দিলেন, যার উপর আরোহণ করে আপনি স্বস্তি লাভ করতেন এবং পাগড়ীটিও দান করলেন, যার দ্বারা আপনার মাথা বাঁধতেন। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সর্বোত্তম সদ্ব্যবহার হলো কোন ব্যক্তির পিতার ইন্তেকালের পর তার বন্ধু-বান্ধবের সাথে সদ্ব্যবহার বজায় রাখা। আর এ বেদুঈনের পিতা ছিলেন ‘উমর (রাঃ)-এর অন্তরঙ্গ বন্ধু।
ই. ফা. ৬২৮৪, ই.সে. ৬৩৩৩
সহীহ মুসলিম হাদিস ৬৪০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর একটি আচরণ বর্ণিত হয়েছে। তিনি মক্কা অভিমুখে গেলে একটি গাধা সঙ্গে রাখতেন, যাতে উটের সওয়ারিতে ক্লান্ত হলে কিছুটা স্বস্তি পেতেন। তাঁর সঙ্গে একটি পাগড়িও থাকত। পথে এক বেদুঈনকে দেখে তিনি তার পরিচয় জানতে চান। যখন বুঝলেন, সে উমর (রাঃ)-এর এক অন্তরঙ্গ বন্ধুর ছেলে, তখন তিনি নিজের ব্যবহার করা গাধা ও পাগড়ি তাকে দিয়ে দেন। সঙ্গীরা এতে অবাক হলে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস শুনিয়ে বলেন, পিতার মৃত্যুর পর তাঁর বন্ধুদের সঙ্গে সদাচরণ বজায় রাখা সর্বোত্তম নেক কাজের অন্তর্ভুক্ত। এই ঘটনা দেখায়, সদাচরণ কখনো শুধু আবেগ নয়; তা দান, সম্মান ও সম্পর্ক রক্ষার বাস্তব কাজে প্রকাশ পায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পিতার ইন্তিকালের পরও তাঁর বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখা প্রশংসনীয় কাজ।
- সদাচরণ কখনো নিজের প্রয়োজনের জিনিস দান করার মাধ্যমেও প্রকাশ পায়।
- ভালো মানুষেরা পুরোনো সম্পর্ক ও বন্ধুত্বের মর্যাদা রাখেন।
- ইসলামে বাবা-মায়ের সম্মান তাঁদের প্রিয়জনদের প্রতিও ছড়িয়ে যায়।
