৪৬/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪৩৫ - মুসলিম ভাইয়ের অধিকার
মুসলিমের উপর যুল্ম করা, তাকে অপদস্ত করা, হেয় জ্ঞান করা হারাম এবং তার খুন, ইযযত-আবরু ও সম্পদও হারাম
মুসলিম ভাইয়ের অধিকার ও মর্যাদা
সহীহ মুসলিম : ৬৪৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৩৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ، - يَعْنِي ابْنَ قَيْسٍ - عَنْ أَبِي، سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ تَحَاسَدُوا وَلاَ تَنَاجَشُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يَخْذُلُهُ وَلاَ يَحْقِرُهُ. التَّقْوَى هَا هُنَا " .وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلاَثَ مَرَّاتٍ " بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশে আগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না। তাক্ওয়া এখানে, এ কথা বলে রাসূলুল্লাহ (ﷺ) তিনবার তাঁর বক্ষের প্রতি ইঙ্গিত করলেন। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার ভাইকে হেয় জ্ঞান করে। কোন মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জান-মাল ও ইয্যত-আবরু হারাম।
ই.ফা. ৬৩০৯, ই.সে. ৬৩৫৮
সহীহ মুসলিম হাদিস ৬৪৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুসলিম ভাইয়ের অধিকার খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তিনি হিংসা, ধোঁকাবাজি, বিদ্বেষ, অগোচরে শত্রুতা এবং অন্যের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয়ের চেষ্টা করতে নিষেধ করেছেন। এরপর বলেছেন, মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় করবে না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বক্ষের দিকে ইঙ্গিত করে তিনবার বলেছেন, তাকওয়া এখানে। অর্থাৎ বাহ্যিক আচরণের পাশাপাশি অন্তরের অবস্থাও গুরুত্বপূর্ণ। হাদিসের শেষে বলা হয়েছে, একজন মুসলিমের জান, মাল ও ইজ্জত অপর মুসলিমের উপর হারাম। তাই এই হাদিস মুসলিম অধিকার, সম্মান, তাকওয়া এবং ভ্রাতৃত্বের বড় শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিম ভাইকে অত্যাচার, অপদস্ত বা হেয় করা যাবে না।
- হিংসা, ধোঁকা, বিদ্বেষ ও শত্রুতা থেকে দূরে থাকতে হবে।
- তাকওয়ার আসল স্থান অন্তর—এ কথা বক্ষের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে।
- মুসলিমের জান, মাল ও ইজ্জত সম্মানের যোগ্য।
