৪৬/১৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৪৫৩ - রোগে গুনাহ ঝরে যায়

মু‘মিন ব্যক্তি কোন রোগ, দুশ্চিন্তা ইত্যাদিতে পতিত হলে এমনকি তার গায়ে কাঁটাবিদ্ধ হওয়াও তার সাওয়াব

রোগের কষ্টে গুনাহ ঝরে যাওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৫৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ وَهُوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ " . قَالَ فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَجَلْ» . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا " .وَلَيْسَ فِي حَدِيثِ زُهَيْرٍ فَمَسِسْتُهُ بِيَدِي .

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে আসলাম। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। আমি তাঁকে আমার হাতে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি তো ভীষণভাবে জ্বরাক্রান্ত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, আমি এ পরিমাণ জ্বরে ভুগছি, যে পরিমাণ তোমাদের দু’জনের হয়ে থাকে। আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন মুসলিম ব্যক্তির জ্বর কিংবা অন্য কোন কারণে বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তা’আলা এমনভাবে তার অপরাধসমূহ ক্ষমা করে দেন যেভাবে বৃক্ষাদি পাতা ঝরায়। তবে যুহায়র বর্ণিত হাদীসে ‘আমি আমার হাতে তাঁকে স্পর্শ করি’ অংশটুকু উল্লেখ নেই।

ই.ফা. ৬৩২৫, ই.সে. ৬৩৭৪

সহীহ মুসলিম হাদিস ৬৪৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অসুস্থ অবস্থার কথা বলেছেন। তিনি নবীজিকে জ্বরে কষ্ট পেতে দেখে বলেন, আপনি খুব কষ্ট পাচ্ছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, তিনি সাধারণ দুইজন মানুষের মতো কষ্ট পাচ্ছেন, এবং তাঁর জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। এরপর তিনি বলেন, কোনো মুসলিম ব্যক্তি জ্বর বা অন্য কষ্টে আক্রান্ত হলে আল্লাহ তার অপরাধগুলো এমনভাবে মুছে দেন, যেমন গাছ পাতা ঝরায়। এখানে রোগের কাফফারা, জ্বরের ফজিলত, গুনাহ মাফ এবং ধৈর্যের শিক্ষা একসঙ্গে এসেছে। তবে হাদিসের ভাষা অনুযায়ী বুঝতে হবে, কষ্ট নিজে কামনা করার বিষয় নয়; বরং কষ্ট এলে মুমিনের জন্য এতে ক্ষমার আশা থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জ্বর বা অন্য কষ্ট মুমিনের গুনাহ মোচনের কারণ হতে পারে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেও কঠিন রোগযন্ত্রণা সহ্য করেছেন।
  • কষ্ট এলে ধৈর্য ও আল্লাহর প্রতিদানের আশায় থাকা উচিত।
  • রোগকে শুধু ক্ষতি হিসেবে না দেখে হাদিসের আলোকে শিক্ষা নেওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন