৪৬/৪৮. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলা যখন কোন বান্দাকে মুহাব্বাত করেন তখন তাকে তার সকল বান্দাদের কাছেও প্রিয় করিয়ে দেন
সহিহ মুসলিম : ৬৬০০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬০০
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، بْنِ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، قَالَ كُنَّا بِعَرَفَةَ فَمَرَّ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ وَهُوَ عَلَى الْمَوْسِمِ فَقَامَ النَّاسُ يَنْظُرُونَ إِلَيْهِ فَقُلْتُ لأَبِي يَا أَبَتِ إِنِّي أَرَى اللَّهَ يُحِبُّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ . قَالَ وَمَا ذَاكَ قُلْتُ لِمَا لَهُ مِنَ الْحُبِّ فِي قُلُوبِ النَّاسِ . فَقَالَ بِأَبِيكَ أَنْتَ سَمِعْتَ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ عَنْ سُهَيْلٍ .
আবূ সালিহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আরাফাতের ময়দানে অবস্থান করছিলাম। তখন উমর ইবন আবদুল আজিজ (রহঃ) গমন করলেন। তিনি হজ্জের আমির ছিলেন, লোকেরা তাঁকে দেখে দাঁড়িয়ে গেলেন। তখন আমি আমার পিতাকে বললাম, “হে আব্বাজান! আমার মনে হয়, আল্লাহ তা‘আলা উমর ইবন আবদুল আজিজ (রহঃ)-কে পছন্দ করেন।” তিনি বলেন, “সে কি? অর্থাৎ তুমি কিভাবে বুঝলে?” আমি বললাম, “এ কারণে যে, মানুষের হৃদয়ে তার ভালবাসা বদ্ধমূল হয়ে আছে।” তিনি বললেন, “তোমার পিতার শপথ! তুমি শুনেছ আবু হুরায়রা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) হতে হাদীস বর্ণনা করতে।” তারপর তিনি সুহাইল (রাঃ) হতে জারীর বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৬৭, ইসলামীক সেন্টারঃ ৬৫১৯
