৪৬/৫০. অধ্যায়ঃ
যাকে যে মানুষ ভালবাসে সে তার সাথেই থাকবে
সহিহ মুসলিম : ৬৬০৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬০৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَتَى السَّاعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَعْدَدْتَ لَهَا " . قَالَ حُبَّ اللَّهِ وَرَسُولِهِ . قَالَ " أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক যাযাবর রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করল, কেয়ামত কবে হবে? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কেয়ামতের জন্যে কী পাথেয় প্রস্তুত করেছ? সে বলল, আমি বেশি কিছু প্রস্তুত করতে পারিনি। তবে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বত। তিনি বললেন, তুমি তারই সাথী হবে যাকে তুমি মহব্বত কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৭০, ইসলামীক সেন্টারঃ ৬৫২১
