৪৭/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৬১৬ - গর্ভে সৃষ্টি, রূহ ও ভাগ্যলিপি
মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিয্ক, মুত্যুস্থান, ‘আমাল, হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ
গর্ভে সৃষ্টি ও তাকদীর: রিযক, আয়ু ও আমল লিখন
সহীহ মুসলিম : ৬৬১৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৬১৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ، اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ قَالُوا حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ " إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا " .
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
সাদিকুল মাসদূক (ন্যায়পরায়ণ ও ন্যায়নিষ্ঠরূপে প্রত্যায়িত) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, তোমাদের প্রত্যেকের শুক্রকীট তার মায়ের গর্ভে চল্লিশ দিন একত্রিত করা হয়। তারপর অনুরূপ চল্লিশ দিনে তা জমাট রক্তে পরিণত হয়। তারপর হুবহু চল্লিশ দিনে তা একটি গোশত টুকরায় পরিণত হয়। তারপর আল্লাহ্ তা ‘আলার পক্ষ থেকে একজন ফেরেশ্তাকে প্রেরণ করা হয়। সে তাতে রূহ্ ফুঁকে দেয়। আর তাঁকে চারটি কালিমা (বিষয়) লিপিবদ্ধ করার আদেশ করা হয়। রিয্ক, মৃত্যুক্ষণ, কর্ম, বদ্কার ও নেক্কার।সে সত্তার শপথ যিনি ছাড়া কোন ইলাহ নেই! নিশ্চয়ই তোমাদের মাঝ হতে কেউ জান্নাতীদের ‘আমালের (আমলের)ন্যায় ‘আমাল (আমল) করতে থাকে। অবশেষে তার ও জান্নাতের মধ্যে মাত্র একহাত দূরত্ব থাকে। অতঃপর ভাগ্যের লিখন তার উপর জয়ী হয়ে যায়। ফলে সে জাহান্নামীদের কর্ম শুরু করে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আর তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তি জাহান্নামের কাজ-কর্ম করতে থাকে।ফলে জাহান্নামের মাঝে ও তার মাঝে মাত্র একহাত দূরত্ব থাকে। তারপর ভাগ্যলিপি তার উপর জয়ী হয়। ফলে সে জান্নাতীদের ন্যায় ‘আমাল করে। অবশেষে জান্নাতে প্রবিষ্ট হয়।
ই.ফা. ৬৪৮২,ই.সে. ৬৫৩৪
সহীহ মুসলিম হাদিস ৬৬১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মানুষের সৃষ্টি ও তাকদীরের গভীর বিষয় এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মায়ের গর্ভে প্রথম চল্লিশ দিন সৃষ্টি একত্রিত হয়, তারপর জমাট রক্তপিণ্ড, এরপর মাংসপিণ্ডের ধাপ আসে। তারপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়, সে রূহ ফুঁকে দেয় এবং চারটি বিষয় লিখতে আদিষ্ট হয়: রিযক, মৃত্যুক্ষণ, কর্ম, এবং সে বদকার না নেককার। হাদিসের শেষ অংশে আমলের শেষ পরিণতির ভয় ও আশা দুটোই আছে। কেউ জান্নাতীদের কাজ করতে করতে শেষ সময়ে ভিন্ন পথে যেতে পারে, আবার কেউ জাহান্নামীদের কাজ করতে করতে শেষে জান্নাতীদের কাজ করতে পারে। তাই তাকদীরের হাদিস মানুষকে অলস নয়, বরং বিনয়ী, সতর্ক ও আল্লাহর ওপর নির্ভরশীল হতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের সৃষ্টি আল্লাহর নির্ধারিত ধাপে ঘটে।
- রিযক, মৃত্যুক্ষণ, আমল ও পরিণতি আল্লাহর জ্ঞানে লিখিত।
- নিজের আমল দেখে অহংকার করা উচিত নয়; শেষ পরিণতি নিয়ে সতর্ক থাকা দরকার।
- খারাপ অবস্থা দেখেও নিরাশ হওয়া ঠিক নয়; ভালো আমলের দিকে ফিরতে হবে।
