৪৮/৫. অধ্যায়ঃ
শেষ যামানায় ‘ইল্ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৬৬৮৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬৮৯
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ عَبْدَ، اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يَتْرُكْ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا " .
‘উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-কে বলতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। নিশ্চয় আল্লাহ তা'আলা মানুষের হতে ইলম ছিনিয়ে নেবেন না। তবে তিনি আলিম সম্প্রদায়কে কব্জ করে ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন একজন আলিমও থাকবে না তখন মানুষেরা মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিবে। মানুষ তাদের নিকট সমাধান চাইবে, এরপর তারা না জেনে ফাতওয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে এবং মানুষদেরও গুমরাহ করবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫৫২, ইসলামীক সেন্টারঃ ৬৬০৬
