৪৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭০০ - যিক্র, দু’আ, তওবা ও ইস্তিগফার
আল্লাহ তা‘আলার যিক্রের প্রতি অনুপ্রাণিত করা
সহীহ মুসলিম : ৬৭০০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ قَالَ إِذَا تَلَقَّانِي عَبْدِي بِشِبْرٍ تَلَقَّيْتُهُ بِذِرَاعٍ وَإِذَا تَلَقَّانِي بِذِرَاعٍ تَلَقَّيْتُهُ بِبَاعٍ وَإِذَا تَلَقَّانِي بِبَاعٍ أَتَيْتُهُ بِأَسْرَعَ ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এগুলো আমাদের নিকট রাসূলুল্লাহ (ﷺ) হতে আবূ হুরায়রা (রাঃ) হাদীস বর্ণনা করেছেন। তারপর তিনি কিছু হাদীস উল্লেখ করেন। তন্মধ্যে একটি হাদীস এই, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা বলেন, যখন কোন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তখন আমি তার পানে এক হাত অগ্রসর হই। আর যখন সে একহাত অগ্রসর হয় আমি তখন একগজ অগ্রসর হই। যখন সে দু’হাত অগ্রসর হয় তখন আমি তার কাছে অতি তাড়াতাড়ি আসি।
ই.ফা. ৬৫৬৩, ই.সে. ৬৬১৭
