৪৯/১১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৭৪৬ - মুমিনের সহযোগিতা ও ইলমের পথ

কুরআন পাঠ ও যিক্‌রের জন্য একত্রিত হওয়ার মর্যাদা

মুমিনের সহযোগিতা, ইলম ও কুরআন অধ্যয়নের ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৪৬

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন মুসীবাত দূর করে দিবে, আল্লাহ তা‘আলা বিচার দিবসে তার থেকে মুসীবাত সরিয়ে দিবেন। যে লোক কোন দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তা‘আলা দুনিয়াও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে লোক কোন মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ তা‘আলা দুনিয়াও আখিরাতে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাই-এর সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। যে লোক জ্ঞানার্জনের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।যখন কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোন একটি গৃহে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং একে অপরের সাথে মিলে (কোরআন) অধ্যয়নে লিপ্ত থাকে তখন তাদের উপর শান্তিধারা অবতীর্ণ হয়। রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে এবং ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। আর আল্লাহ তা‘আলা তাঁর নিকটবর্তীদের (ফেরেশতাগণের) মধ্যে তাদের কথা আলোচনা করেন। আর যে লোককে আমলে পিছনে সরিয়ে দিবে তার বংশ (মর্যাদা) তাকে অগ্রসর করে দিবে না।

[১] যে ব্যক্তিকে তার আমলে দূর সরিয়ে রাখে। তাকে তার সমৃদ্ধ বংশ মর্যাদা এগিয়ে নিতে পারবে না। সুতরাং যার আমল কম সে কখনো অধিক সৎকর্মশীল লোকের মর্যাদায় উন্নীত হতে পারবে না। সেক্ষেত্রে তার উচিত হবে যে, স্বল্প আমল, বাপ-দাদাদের কৃতিত্ব ও বংশমর্যাদার উপর ভরসা না করে সর্বদা নেক আমলে জড়িয়ে থাকা।ই.ফা. ৬৬০৮, ই.সে. ৬৬৬১

সহীহ মুসলিম হাদিস ৬৭৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুমিনের পারস্পরিক সহায়তা, ইলম অর্জন এবং কুরআন অধ্যয়নের বড় শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। যে দুঃস্থের অভাব সহজ করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার অবস্থা সহজ করবেন। যে মুসলিমের দোষ ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। বান্দা যতক্ষণ ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহও তার সহযোগিতায় থাকেন। এরপর ইলমের পথে বের হওয়ার ফজিলত এসেছে—আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। আর আল্লাহর ঘরে কুরআন তিলাওয়াত ও পারস্পরিক অধ্যয়ন করলে শান্তি নামে, রহমত ঢেকে নেয়, ফেরেশতারা ঘিরে রাখে এবং আল্লাহ তাদের আলোচনা করেন। শেষে বলা হয়েছে, আমলে পিছিয়ে থাকা ব্যক্তিকে বংশ মর্যাদা এগিয়ে দিতে পারে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিনের কষ্ট দূর করা কিয়ামতের দিনে কল্যাণের কারণ।
  • দুঃস্থের জন্য সহজ করা দুনিয়া ও আখিরাতে সহজতার কারণ হতে পারে।
  • ইলমের পথে চলা জান্নাতের পথ সহজ হওয়ার কারণ।
  • কুরআন তিলাওয়াত ও অধ্যয়নের মজলিসে শান্তি, রহমত ও ফেরেশতাদের উপস্থিতির কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন