৪৯/১২. অধ্যায়ঃ
বেশি বেশি ক্ষমা প্রার্থনা বা ইসতিগ্ফার করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৬৭৫২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৭৫২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي، بُرْدَةَ قَالَ سَمِعْتُ الأَغَرَّ، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُحَدِّثُ ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ " .
আবূ বুরদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সাহাবি আগর (রাঃ) হতে শুনেছি, তিনি ইবন উমর (রাঃ)-এর নিকট হাদীস বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “হে লোক সকল! তোমরা আল্লাহর নিকট তাওবা করো। কেননা আমি আল্লাহর নিকট প্রতিদিন একশ বার তাওবা করে থাকি।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬১৩, ইসলামীক সেন্টারঃ ৬৬৬৭
