৪৯/২১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৮১৭ - যিক্র, দু’আ, তওবা ও ইস্তিগফার
কঠিন বিপদাপদের দু‘আ
সহীহ মুসলিম : ৬৮১৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮১৭
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي يُوسُفُ بْنُ، عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا حَزَبَهُ أَمْرٌ قَالَ . فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ عَنْ أَبِيهِ وَزَادَ مَعَهُنَّ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ».
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন গুরুত্বপূর্ণ কর্ম (বিপদ) তাঁর সামনে আসতো তখন তিনি বলতেন .....। এরপর তিনি মু‘আয-এর বাবার বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন এবং এর সঙ্গে “লা- ইলা-হা ইল্লাল্ল-হু রব্বুল ‘আর্শিল কারীম”, অর্থাৎ- “মহান ‘আর্শের প্রতিপালক আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই” বর্ধিত বর্ণনা করেছে।
ই.ফা. ৬৬৭৫, ই.সে. ৬৭২৯
