৫২/৮. অধ্যায়ঃ
চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৬৯৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৬৯
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ أَهْلَ، مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ انْشِقَاقَ الْقَمَرِ مَرَّتَيْنِ . >
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
মক্কাবাসী লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাদের একটি নিদর্শন (মুজিযা) দেখানোর অনুরোধ করল। তিনি তাদের দুইবার চন্দ্র দুইটি টুকরা হওয়ার নিদর্শন দেখালেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮১৮, ইসলামীক সেন্টারঃ ৬৮৭৩
