৫২/১৭. অধ্যায়ঃ
কোন লোকই তার ‘আমালের দ্বারা জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যাবে
সহিহ মুসলিম : ৭০০৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০০৮
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ أَحَدٌ يُنْجِيهِ عَمَلُهُ " . قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَدَارَكَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ " .>
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেন: এমন কোন লোক নেই, যার আমল তাকে মুক্তি দিতে পারে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল! আপনিও কি নন? তিনি বলেন: আমিও নই। একমাত্র প্রত্যাশা এই যে, যদি আল্লাহ তা‘আলা আমাকে তাঁর করুণা দ্বারা সহায়তা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৫৪, ইসলামীক সেন্টারঃ ৬৯১১
