৫৩/৯. অধ্যায়ঃ
জান্নাতের তাঁবু এবং তাতে মু’মিনগণের স্ত্রীদের বর্ণনা
সহিহ মুসলিম : ৭০৫২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৫২
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ أَبِي، عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْمَةُ دُرَّةٌ طُولُهَا فِي السَّمَاءِ سِتُّونَ مِيلاً فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ لِلْمُؤْمِنِ لاَ يَرَاهُمُ الآخَرُونَ " .>
আবূ মূসা (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
জান্নাতের তাঁবুগুলো মণি-মুক্তার তৈরি হবে এবং এর দৈর্ঘ্য ঊর্ধ্বাকাশের দিকে ষাট মাইল পর্যন্ত হবে। এর প্রত্যেক কোণে মুমিনদের সহধর্মিণীগণ থাকবে, তবে তারা পরস্পরকে দেখতে পাবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৯৭, ইসলামীক সেন্টারঃ ৬৯৫৪
