৫৩/১৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭০৬৫ - জান্নাত রহমত ও জাহান্নামের পূর্ণতা
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
জান্নাত ও জাহান্নামের বিতর্ক: রহমত, আজাব ও পূর্ণতা
সহীহ মুসলিম : ৭০৬৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০৬৫
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " تَحَاجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتِ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ . وَقَالَتِ الْجَنَّةُ فَمَا لِي لاَ يَدْخُلُنِي إِلاَّ ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ وَعَجَزُهُمْ . فَقَالَ اللَّهُ لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي . وَقَالَ لِلنَّارِ أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمْ مِلْؤُهَا فَأَمَّا النَّارُ فَلاَ تَمْتَلِئُ . فَيَضَعُ قَدَمَهُ عَلَيْهَا فَتَقُولُ قَطْ قَطْ . فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ».>
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা জাহান্নাম ও জান্নাত বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লো। জাহান্নাম বলল, অহংকারী এবং প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোকেরা আমার মাঝে প্রবেশ করবে। জান্নাত বলল, আমার কি হলো, মানুষের মাঝে যারা দুর্বল, নীচু স্তরের এবং অক্ষম, তারাই আমার মধ্যে প্রবেশ করবে। এ কথা শুনে আল্লাহ তা‘আলা জান্নাতকে বললেন, তুমি আমার রহমত, আমার বান্দাদের যার প্রতি ইচ্ছা আমি তোমার দ্বারা রহমত বর্ষণ করব।তারপর তিনি জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমি তোমার দ্বারা ‘আযাব দিব। তোমাদের প্রত্যেকের জন্যই পেট ভর্তির ব্যবস্থা থাকবে। এতদ্সত্ত্বেও জাহান্নাম পূর্ণ হবে না। তাই আল্লাহ্ তা‘আলা এর উপরে স্বীয় পা মুবারাক রাখবেন। তখন জাহান্নাম বলবে, যথেষ্ট হয়ে গেছে। এ সময়ই জাহান্নাম পরিপূর্ণ হবে এবং একাংশ অপরাংশের সাথে মিলে যাবে অর্থাৎ সঙ্কুচিত হয়ে যাবে।
ই.ফা. ৬৯১০, ই.সে. ৬৯৬৭
সহীহ মুসলিম হাদিস ৭০৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জান্নাত ও জাহান্নামের বিতর্ক আগের চেয়ে বেশি বিস্তারিতভাবে এসেছে। জাহান্নাম বলল, অহংকারী ও প্রভাবশালী লোকেরা তার মধ্যে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল, নিচু স্তরের ও অক্ষম মানুষ তার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ জান্নাতকে বললেন, তুমি আমার রহমত; বান্দাদের যার প্রতি ইচ্ছা তোমার দ্বারা রহমত বর্ষণ করব। জাহান্নামকে বললেন, তুমি আমার আজাব; যাকে ইচ্ছা তোমার দ্বারা আজাব দেব। এরপর বলা হয়েছে, জাহান্নাম পূর্ণ না হলে আল্লাহ তার উপর স্বীয় পা মুবারক রাখবেন, তখন জাহান্নাম বলবে, যথেষ্ট। হাদিসটি অহংকার, রহমত, আজাব এবং পরকালের ভয়কে একসঙ্গে মনে করায়। তাই বর্ণনাটি অহংকার থেকে দূরে থাকা, আল্লাহর রহমত আশা করা এবং জাহান্নামের আজাবকে ভয় করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অহংকারী ও প্রভাবশালী মানুষের বিষয়ে জাহান্নামের কথন এসেছে।
- জান্নাতকে আল্লাহর রহমত এবং জাহান্নামকে আল্লাহর আজাব বলা হয়েছে।
- জাহান্নাম পূর্ণ হওয়ার বিষয়ে হাদিসে বিশেষ বর্ণনা এসেছে।
- দুর্বল ও অক্ষম মানুষের কথাও জান্নাতের প্রসঙ্গে উল্লেখ আছে।
