৫৩/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭০৭১ - هل من مزيد আয়াতের ব্যাখ্যা

দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে

জাহান্নামের আরও চাই বলা ও জান্নাতের খালি স্থান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০৭১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّزِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ﴾ يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ﴿ فَأَخْبَرَنَا عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ «لاَ تَزَالُ جَهَنَّمُ يُلْقَى فِيهَا وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ وَتَقُولُ قَطْ قَطْ بِعِزَّتِكَ وَكَرَمِكَ . وَلاَ يَزَالُ فِي الْجَنَّةِ فَضْلٌ حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا فَيُسْكِنَهُمْ فَضْلَ الْجَنَّةِ " .>

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

মহান আল্লাহর বাণী: يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ –এর ব্যাখ্যায় আনাস ইবনু মালিক (রাঃ) থেকে উল্লেখ করেন যে, নবী (ﷺ) বলেন: অনবরত (জাহান্নামীদেরকে) জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবুও জাহান্নাম বলবে, আরো বেশি আছে কি? অবশেষে আল্লাহ রব্বুল ‘আলামীন এতে আপন পা মুবারাক স্থাপন করবেন। তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে, তোমার ইয্যত ও অনুগ্রহের কসম! হয়েছে, যথেষ্ট হয়েছে। পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পরে থাকবে। পরিশেষে আল্লাহ তা‘আলা এর জন্য অন্য মাখলূক সৃষ্টি করবেন এবং শূন্যস্থানে তাদেরকে আবাসের ব্যবস্থা করবেন।

ই.ফা. ৬৯১৬, ই.সে. ৬৯৭৩

সহীহ মুসলিম হাদিস ৭০৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরআনের আয়াত يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ-এর ব্যাখ্যায় একটি পরকালীন দৃশ্য এসেছে। জাহান্নামে মানুষ নিক্ষেপ করা হবে, তবুও সে বলবে, আরও বেশি আছে কি? অবশেষে আল্লাহ রব্বুল আলামীন এতে তাঁর পা মুবারক স্থাপন করবেন, তখন জাহান্নাম সংকুচিত হয়ে বলবে, তোমার ইয্যত ও অনুগ্রহের কসম, হয়েছে, যথেষ্ট হয়েছে। এরপর জান্নাতের বিষয়ও এসেছে—জান্নাতে কিছু জায়গা খালি থাকবে, তারপর আল্লাহ তা পূরণের জন্য অন্য মাখলুক সৃষ্টি করবেন। এখানে জাহান্নামের পূর্ণতা, জান্নাতের পূর্ণতা এবং আল্লাহর ক্ষমতা স্পষ্টভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নাম আল্লাহর ফয়সালায় পূর্ণ হবে।
  • জান্নাতের খালি স্থানও আল্লাহ পূর্ণ করার ব্যবস্থা করবেন।
  • আল্লাহর ইয্যত ও অনুগ্রহ হাদিসে বিশেষভাবে এসেছে।
  • পরকালীন দৃশ্য মানুষকে দুনিয়ার গাফলতি থেকে সতর্ক করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন