৫৩/১৩. অধ্যায়ঃ
দুর্দান্ত প্রতাপশালীরা জাহান্নামে এবং দুর্বলেরা যাবে জান্নাতে
সহিহ মুসলিম : ৭০৮২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৮২
حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ " .>
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: বহু অগোছালো ও ধূলিমলিন লোক আছে, যাদেরকে মানুষের দ্বার হতে বিতাড়িত করা হয়, (অথচ তারা আল্লাহর নিকট এত প্রিয় যে,) তারা যদি আল্লাহর নামে কোন কসম করে তবে আল্লাহ তা পূর্ণ করে দেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯২৬, ইসলামীক সেন্টারঃ ৬৯৮৪
