৫৩/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭১১৩ - মুমিন ও কাফিরের রুহ
মৃত ব্যক্তির কাছে জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানা উপস্থিত করা হয়, আর কবরের শাস্তি প্রমাণ করা এবং তাত্থেকে ক্ষমা প্রার্থনা করা
রুহের অবস্থা: মুমিন ও কাফিরের ভিন্ন পরিণতি
সহীহ মুসলিম : ৭১১৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১১৩
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا بُدَيْلٌ، عَنْ عَبْدِ، اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ " إِذَا خَرَجَتْ رُوحُ الْمُؤْمِنِ تَلَقَّاهَا مَلَكَانِ يُصْعِدَانِهَا " . قَالَ حَمَّادٌ فَذَكَرَ مِنْ طِيبِ رِيحِهَا وَذَكَرَ الْمِسْكَ . قَالَ " وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ رُوحٌ طَيِّبَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الأَرْضِ صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى جَسَدٍ كُنْتِ تَعْمُرِينَهُ . فَيُنْطَلَقُ بِهِ إِلَى رَبِّهِ عَزَّ وَجَلَّ ثُمَّ يَقُولُ انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الأَجَلِ " . قَالَ " وَإِنَّ الْكَافِرَ إِذَا خَرَجَتْ رُوحُهُ - قَالَ حَمَّادٌ وَذَكَرَ مِنْ نَتْنِهَا وَذَكَرَ لَعْنًا - وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ رُوحٌ خَبِيثَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الأَرْضِ . قَالَ فَيُقَالُ انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الأَجَلِ " . قَالَ أَبُو هُرَيْرَةَ فَرَدَّ رَسُولُ اللَّهِ ﷺ رَيْطَةً كَانَتْ عَلَيْهِ عَلَى أَنْفِهِ هَكَذَا .>
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
মুমিন লোকের রূহ কবজ করার পর দু’জন ফেরেশতা এসে তার রূহ আকাশের দিকে উঠিয়ে নিয়ে যায়। বর্ণনাকারী হাম্মাদ (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ) এখানে ঐ রূহের সুগন্ধি এবং মিশ্কের কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, আকাশের বাসিন্দারা বলতে থাকে, এক পবিত্রাত্মা পৃথিবী হতে আগমন করেছে! আল্লাহ তোমার প্রতি এবং তোমার আবাদকৃত শরীরের প্রতি করুণা বর্ষণ করুন। তারপর তাকে তার প্রতিপালকের নিকট নিয়ে যায়। অতঃপর তিনি বলেন, তোমরা তাকে তার স্থানে নিয়ে যাও।আর যখন কোন কাফির লোকের রূহ বের হয়- বর্ণনাকারী হাম্মাদ (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ) এখানে তার দুর্গন্ধ এবং তার প্রতি অভিসম্পাতের কথা উল্লেখ করেছেন। তখন আকাশমণ্ডলীর অধিবাসীরা বলতে থাকে, এক অপবিত্র আত্মা দুনিয়া হতে এসেছে। অতঃপর বলা হয়, তোমরা তাকে তার স্থানে নিয়ে যাও। আবূ হুরায়রা (রাঃ) বলেন, এ সময় রাসূলুল্লাহ (ﷺ) গায়ে জড়ানো একটি পাতলা কাপড় দ্বারা নিজের নাকটি এভাবে ধরলেন।
ই.ফা. ৬৯৫৭, ই.সে. ৭০১৫
সহীহ মুসলিম হাদিস ৭১১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে মৃত্যুর সময় রুহের অবস্থা সম্পর্কে গভীর শিক্ষা এসেছে। মুমিনের রুহ বের হলে দুইজন ফেরেশতা তাকে গ্রহণ করে আকাশের দিকে উঠিয়ে নেয়। বর্ণনায় তার সুগন্ধি ও মিশকের কথা এসেছে। আকাশের বাসিন্দারা বলে, পৃথিবী থেকে এক পবিত্র আত্মা এসেছে। তারা তার জন্য রহমতের দোয়া করে এবং সেই শরীরের জন্যও দোয়া করে, যেখানে সে ছিল। এরপর তাকে তার প্রতিপালকের কাছে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কাফিরের রুহ বের হলে তার দুর্গন্ধ এবং অভিসম্পাতের কথা উল্লেখ করা হয়েছে। আকাশের বাসিন্দারা তাকে অপবিত্র আত্মা বলে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজের কাপড় দিয়ে নাক ঢাকার ভঙ্গি করে বিষয়টি বুঝিয়েছেন। হাদিসটি রুহের অবস্থা, মুমিনের সম্মান এবং কাফিরের কঠিন পরিণতির কথা স্মরণ করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনের রুহকে সম্মানের সঙ্গে গ্রহণ করার কথা হাদিসে এসেছে।
- মৃত্যুর পর রুহের অবস্থায় ঈমান ও কুফরের পার্থক্য দেখা যায়।
- দুনিয়ার শরীরও রুহের আমলের সঙ্গে সম্পর্কিত একটি দায়িত্বের জায়গা।
- মৃত্যুর সময়ের পরিণতি নিয়ে মানুষের আগে থেকেই চিন্তা করা উচিত।
