৫৪/৩. অধ্যায়ঃ
বৃষ্টি বর্ষণের মতো বিপদাপদ পতিত হওয়া
সহিহ মুসলিম : ৭১৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১৪০
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَالْحَسَنُ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ، الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُطِيعِ بْنِ الأَسْوَدِ، عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ، . مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ هَذَا إِلاَّ أَنَّ أَبَا بَكْرٍ، يَزِيدُ " مِنَ الصَّلاَةِ صَلاَةٌ مَنْ فَاتَتْهُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ " .
নাওফাল ইবনু মু‘আবিয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ)-এর এ হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আবু বকর (রাঃ) এতে সালাতের কথা বর্ধিত উল্লেখ করেছেন। সালাতসমূহের মধ্যে এমন একটি সালাত আছে, যার সে সালাত ছুটে গেল, তার যেন পরিবার-পরিজন ও সমুদয় ধন-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৮৪, ইসলামীক সেন্টারঃ ৭০৪১
