৫৪/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭১৫০ - উম্মতের জন্য নবীজির দোয়া ও সতর্কতা
এ উম্মাতের এক অংশ অন্য অংশ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়া
উম্মতের জন্য নবীজির দোয়া ও অভ্যন্তরীণ ফিতনা
সহীহ মুসলিম : ৭১৫০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৫০
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، - وَاللَّفْظُ لِقُتَيْبَةَ - حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ اللَّهَ زَوَى لِيَ الأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الأَحْمَرَ وَالأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لأُمَّتِي أَنْ لاَ يُهْلِكَهَا بِسَنَةٍ بِعَامَّةٍ وَأَنْ لاَ يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَإِنَّ رَبِّي قَالَ يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لاَ يُرَدُّ وَإِنِّي أَعْطَيْتُكَ لأُمَّتِكَ أَنْ لاَ أُهْلِكَهُمْ بِسَنَةٍ بِعَامَّةٍ وَأَنْ لاَ أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا - أَوْ قَالَ مَنْ بَيْنَ أَقْطَارِهَا - حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَيَسْبِي بَعْضُهُمْ بَعْضًا " .
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সম্মুখে রেখে দিলেন। অতঃপর আমি এর পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত প্রত্যক্ষ করেছি। পৃথিবীর যে অংশটুকু গুটিয়ে আমার সম্মুখে রাখা হয়েছিল সে পর্যন্ত আমার উম্মতের কর্তৃত্ব পৌঁছবে। আমাকে লাল (স্বর্ণ) ও সাদা (রৌপ্য) দুপ্রকারের গুপ্তধন দেয়া হয়েছে। আমি আমার উম্মতের জন্য আমার রবের কাছে এ দোয়া করেছি, যেন তিনি তাদেরকে সাধারণ দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন এবং যেন তিনি তাদের উপর নিজেদের ছাড়া এমন কোন শত্রুকে চাপিয়ে না দেন যারা তাদের দলকে ভেঙ্গে ছিন্নবিচ্ছিন্ন করে দিবে।এ কথা শুনে আমার পালনকর্তা বললেন, হে মুহাম্মাদ! আমি যা সিদ্ধান্ত করি তা কখনো পরিবর্তন হয় না, আমি তোমার দোয়া কবুল করেছি। আমি তোমার উম্মতকে সাধারণ দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করব না এবং তাদের উপর তাদের নিজেদের ছাড়া অন্য এমন কোন শত্রুকে চাপিয়ে দেব না যারা তাদের সমষ্টিকে বিক্ষিপ্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে লোক একত্রিত হয়ে প্রচেষ্টা করে না কেন। তবে মুসলিমগণ নিজের মধ্যে পরস্পর একে অপরকে হত্যা করবে এবং একে অপরকে বন্দী করবে।
[১৩] উম্মতে মুহাম্মাদের মধ্যে পূর্বের ধ্বংসপ্রাপ্ত উম্মতসমূহের ধ্বংস হবার সমস্ত কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও এ উম্মতকে ধ্বংস না করার কারণ নাবী (ﷺ)-এর উক্ত দু’আ এবং মহান আল্লাহ কর্তৃক সে দু’আ কবুলের ঘোষণা।ই.ফা. ৬৯৯৪, ই.সে. ৭০৫১
সহীহ মুসলিম হাদিস ৭১৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর উম্মতের ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন। আল্লাহ তা‘আলা পৃথিবীকে তাঁর সামনে গুটিয়ে দেখালেন, তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখলেন। তাঁর উম্মতের কর্তৃত্ব সেই পর্যন্ত পৌঁছবে—এ কথাও উল্লেখ আছে। তাঁকে লাল ও সাদা দুই ধরনের গুপ্তধন দেওয়া হয়েছে। এরপর তিনি উম্মতের জন্য দোয়া করেন, যেন সাধারণ দুর্ভিক্ষে তাদের ধ্বংস না করা হয় এবং নিজেদের ছাড়া অন্য কোনো শত্রু তাদের সমষ্টিকে ভেঙে দিতে না পারে। আল্লাহ তাঁর এ দোয়া কবুল করেন। কিন্তু হাদিসের শেষ অংশে বড় সতর্কতা আছে—মুসলিমরা নিজেরাই পরস্পরকে হত্যা করবে এবং বন্দী করবে। তাই এই হাদিস উম্মতের মর্যাদার পাশাপাশি ভেতরের বিভেদ, যুদ্ধ ও রক্তপাতের ভয়াবহতা বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূল صلى الله عليه وسلم তাঁর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
- বাহ্যিক শত্রুর চেয়ে ভেতরের বিভেদ অনেক বড় বিপদ হতে পারে।
- মুসলিমদের পরস্পর হত্যা ও বন্দী করা কঠিন ফিতনার অংশ।
- উম্মতের ঐক্য ও নিরাপত্তা রক্ষা করা গুরুত্বপূর্ণ শিক্ষা।
