৫৪/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭১৬৩ - রক্তপাতের পূর্বাভাস ও হুযাইফা রা.

সমুদ্রের তরঙ্গের মতো যে ফিতনা তরঙ্গায়িত হবে

রক্তপাত নিয়ে সতর্কতা ও হাদিসের প্রতি আস্থা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৬৩

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ، عَوْنٍ عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَ جُنْدُبٌ جِئْتُ يَوْمَ الْجَرَعَةِ فَإِذَا رَجُلٌ جَالِسٌ فَقُلْتُ لَيُهَرَاقَنَّ الْيَوْمَ هَا هُنَا دِمَاءٌ . فَقَالَ ذَاكَ الرَّجُلُ كَلاَّ وَاللَّهِ . قُلْتُ بَلَى وَاللَّهِ . قَالَ كَلاَّ وَاللَّهِ . قُلْتُ بَلَى وَاللَّهِ . قَالَ كَلاَّ وَاللَّهِ إِنَّهُ لَحَدِيثُ رَسُولِ اللَّهِ ﷺ حَدَّثَنِيهِ .قُلْتُ بِئْسَ الْجَلِيسُ لِي أَنْتَ مُنْذُ الْيَوْمِ تَسْمَعُنِي أُخَالِفُكَ وَقَدْ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ فَلاَ تَنْهَانِي ثُمَّ قُلْتُ مَا هَذَا الْغَضَبُ فَأَقْبَلْتُ عَلَيْهِ وَأَسْأَلُهُ فَإِذَا الرَّجُلُ حُذَيْفَةُ .

জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি জারা‘আয় (কূফার সন্নিকটবর্তী একটি স্থানে) আসলাম। দেখলাম এক লোক বসে আছে। আমি বললাম, আজ তো এখানে কয়েকটি খুন হবে। এ কথা শুনে লোকটি বলল, কক্ষনো না। আল্লাহর শপথ! খুন হবে না। আমি বললাম, আল্লাহর শপথ! অবশ্যই খুন হবে। সে আবারো বলল, আল্লাহর শপথ! খুন কক্ষনো হবে না। এ ব্যাপারে আমি একটি হাদীস শুনেছি, যা রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে বর্ণনা করেছেন।আমি বললাম, আজ থেকে তুমি আমার একজন অপ্রীতিকর সঙ্গী। কারণ তুমি শুনতে পাচ্ছ যে, আমি তোমার বিরুদ্ধাচারণ করছি। অথচ রাসূলুল্লাহ (ﷺ) হতে হাদীস শুনা সত্ত্বেও তুমি আমাকে নিষেধ করছ না। তারপর আমি বললাম, এ অসন্তুষ্টির কি কারণ? তাই আমি তাঁর দিকে এগিয়ে গেলাম এবং তাঁকে প্রশ্ন করলাম পরে জানতে পেলাম, তিনি হলেন হুযাইফাহ্ (রাঃ)।

ই.ফা. ৭০০৭, ই.সে. ৭০৬৪

সহীহ মুসলিম হাদিস ৭১৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুনদুব (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি জারা‘আ নামক স্থানে এসে একজন লোককে বসে থাকতে দেখেন এবং বলেন, আজ এখানে কয়েকটি খুন হবে। লোকটি আল্লাহর শপথ করে বলেন, কখনো খুন হবে না। জুনদুব (রাঃ) বারবার নিজের ধারণা বলেন, আর লোকটি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে শোনা একটি হাদিসের ভিত্তিতে তা অস্বীকার করেন। জুনদুব (রাঃ) পরে তাকে বলেন, তুমি তো রাসূল صلى الله عليه وسلم থেকে হাদিস শুনেছ, অথচ আমাকে আগে নিষেধ করোনি—এ কারণে তিনি অস্বস্তি প্রকাশ করেন। এরপর কাছে গিয়ে জানতে পারেন, লোকটি হুযাইফা (রাঃ)। এই হাদিস আমাদের শেখায়, ফিতনা ও রক্তপাতের বিষয়ে সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর বাণীকে বড় ভিত্তি মানতেন। ব্যক্তিগত ধারণার চেয়ে প্রমাণিত হাদিসের কথাকে গুরুত্ব দেওয়া জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রক্তপাতের বিষয়ে হালকা কথা বলা উচিত নয়।
  • নবী صلى الله عليه وسلم থেকে শোনা হাদিস সাহাবীদের কাছে শক্ত ভিত্তি ছিল।
  • ব্যক্তিগত ধারণা হাদিসের সামনে দুর্বল হয়ে যায়।
  • ভুল বুঝলে কাছে গিয়ে বিষয় পরিষ্কার করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন