৫৪/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭১৬৮ - ফুরাতের স্বর্ণ নিয়ে ভয়াবহ যুদ্ধ
ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত ফুরাত তার মধ্যস্থিত পাহাড়সম স্বর্ণ উন্মোচন না করে
ফুরাতের স্বর্ণ ও লোভের ভয়াবহ পরিণাম
সহীহ মুসলিম : ৭১৬৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৬৮
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ - وَاللَّفْظُ لأَبِي مَعْنٍ - قَالاَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ سُلَيْمَانَ بْنِ، يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ،قَالَ كُنْتُ وَاقِفًا مَعَ أُبَىِّ بْنِ كَعْبٍ فَقَالَ لاَ يَزَالُ النَّاسُ مُخْتَلِفَةً أَعْنَاقُهُمْ فِي طَلَبِ الدُّنْيَا . قُلْتُ أَجَلْ. قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ فَإِذَا سَمِعَ بِهِ النَّاسُ سَارُوا إِلَيْهِ فَيَقُولُ مَنْ عِنْدَهُ لَئِنْ تَرَكْنَا النَّاسَ يَأْخُذُونَ مِنْهُ لَيُذْهَبَنَّ بِهِ كُلِّهِ قَالَ فَيَقْتَتِلُونَ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ».قَالَ أَبُو كَامِلٍ فِي حَدِيثِهِ قَالَ وَقَفْتُ أَنَا وَأُبَىُّ بْنُ كَعْبٍ فِي ظِلِّ أُجُمِ حَسَّانَ .
‘আবদুল্লাহ ইবনুল হারিস ইবনু নাওফাল (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর সাথে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় তিনি বললেন, বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতঃ মানুষ জাগতিক সম্পদ উপার্জনের কাজে সর্বদা নিয়োজিত থাকবে। আমি বললাম, হ্যাঁ, ঠিকই। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, শীঘ্রই ফুরাত তার গর্ভস্থিত স্বর্ণসম পর্বত বের করে দিবে। এ কথা শুনামাত্রই লোকজন সেদিকে চলতে রওনা হবে। সেখানকার লোকেরা বলবে, আমরা যদি লোকদেরকে ছেড়ে দেই তবে তারা সমস্ত কিছুই নিয়ে চলে যাবে। এ নিয়ে তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এতে একশতের মধ্যে নিরানব্বই জন লোকই নিহত হবে।বর্ণনাকারী আবূ কামিল (রহঃ) তার হাদীস উল্লেখ করেছেন যে, আমি এবং উবাই ইবনু কা‘ব (রাঃ) হাস্সান-এর কিল্লার ছায়ায় দাঁড়িয়ে ছিলাম
ই.ফা. ৭০১২, ই.সে. ৭০৬৯
সহীহ মুসলিম হাদিস ৭১৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফুরাতের স্বর্ণ সম্পর্কে আগের সতর্কতাটি আরও বিস্তারিতভাবে এসেছে। উবাই ইবনু কাআব (রাঃ) বলেন, মানুষ দুনিয়ার সম্পদ অর্জনের পেছনে ব্যস্ত থাকবে। তারপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে শুনেছেন—ফুরাত স্বর্ণসম পর্বত বের করবে। খবর শুনে মানুষ সেদিকে ছুটবে। যারা সেখানে থাকবে তারা ভাববে, অন্যদের ছেড়ে দিলে সব নিয়ে যাবে। এরপর স্বর্ণের জন্য যুদ্ধ হবে, এমনকি একশ জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে। এই হাদিসের মূল শিক্ষা হলো সম্পদের ফিতনা মানুষকে কত দ্রুত ধ্বংসের দিকে নিতে পারে। ফুরাতের স্বর্ণ হাদিস শুধু ভবিষ্যতের একটি আলামত নয়; এটি লোভ, দুনিয়াপ্রীতি ও পারস্পরিক সংঘর্ষ থেকে সতর্ক থাকার গভীর বার্তা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পদের লোভ মানুষকে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে ফেলতে পারে।
- দুনিয়ার লাভের জন্য জীবন ঝুঁকিতে ফেলা মুমিনের জন্য বড় সতর্কতার বিষয়।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যে সম্পদ থেকে দূরে থাকতে বলেছেন, তা গ্রহণ না করাই নিরাপদ।
- ফিতনার সময় ভিড়ের সঙ্গে ছুটে যাওয়া নয়, সতর্ক সিদ্ধান্ত জরুরি।
