৫৪/১৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭১৮৯ - হানাহানি ও ফিতনার ভয়াবহতা

ফিত্‌নাহ্‌ পূর্ব দিকে থেকে আত্নপ্রকাশ করবে, যেদিক থেকে শাইতানের শিং উদিত হবে

হানাহানি ও ফিতনা থেকে সতর্ক থাকার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৮৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبَانَ - قَالُوا حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، بْنِ عُمَرَ يَقُولُ يَا أَهْلَ الْعِرَاقِ مَا أَسْأَلَكُمْ عَنِ الصَّغِيرَةِ وَأَرْكَبَكُمْ لِلْكَبِيرَةِ سَمِعْتُ أَبِي عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ الْفِتْنَةَ تَجِيءُ مِنْ هَا هُنَا " . وَأَوْمَأَ بِيَدِهِ نَحْوَ الْمَشْرِقِ " مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ " .وَأَنْتُمْ يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ وَإِنَّمَا قَتَلَ مُوسَى الَّذِي قَتَلَ مِنْ آلِ فِرْعَوْنَ خَطَأً فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ ﴾ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا﴿قَالَ أَحْمَدُ بْنُ عُمَرَ فِي رِوَايَتِهِ عَنْ سَالِمٍ لَمْ يَقُلْ سَمِعْتُ.

সালিম ইবনু ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রহঃ) হতে বর্ণিতঃ

হে ইরাকবাসী! আমি তোমাদেরকে সগীরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করছি না এবং যারা কাবীরাহ্‌ গুনাহ্‌ করছে তাদের সম্পর্কেও প্রশ্ন করছি না। আমি আমার পিতা ‘আব্দুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) থেকে শুনেছি, তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করে বলতে শুনেছি, ফিতনা এদিক থেকে আসবে-যেদিক থেকে শয়তানের দুই শিং উদিত হয়। অথচ তোমরা পরস্পর একে অপরের উপর হানাহানি করছ। [অবশ্য মুসা (আঃ) ফির’আওনের বংশ হতে এক লোককে ভুলবশতঃ হত্যা করেছিলেন।]অতঃপর মহান আল্লাহ তা’আলা বলেছেন, “(হে মুসা!) এবং তুমি এক লোককে হত্যা করেছ, তারপর আমি তোমাকে চিন্তামুক্ত করে দিলাম। আমি তোমাকে বিভিন্ন রকম পরীক্ষা করেছি।“ (সূরা তা-হা-২০:৪০)।বর্ণনাকারী আহ্‌মাদ ইবনু ‘উমর (রহঃ) তাঁর বর্ণনায় سَمِعْتُ “আমি সালিম হতে শুনেছি” না বলে عَنْ سَالِمٍ “সালিম হতে” এরূপ বলেছেন।

ই.ফা. ৭০৩৩, ই. সে. ৭০৯০

সহীহ মুসলিম হাদিস ৭১৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালিম ইবনু আবদুল্লাহ ইরাকবাসীদের উদ্দেশে কঠিন কথা বলেছেন। তিনি বলেন, তিনি সগীরা গুনাহ নিয়ে প্রশ্ন করছেন না, অথচ তারা কবীরা গুনাহে লিপ্ত। এরপর তিনি তাঁর পিতা আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে শোনা নবী صلى الله عليه وسلم-এর কথা উল্লেখ করেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পূর্ব দিকে ইশারা করে বলেছেন, ফিতনা সেদিক থেকে আসবে, যেদিক থেকে শয়তানের দুইটি শিং উদিত হয়। এরপর মানুষের পরস্পরকে হত্যা করার বিষয়ও এসেছে। হাদিসে মুসা (আঃ)-এর ভুলবশত হত্যা এবং আল্লাহর পরীক্ষার আয়াতও উল্লেখ করা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো হানাহানি, কবীরা গুনাহ এবং ফিতনার বিপদ সম্পর্কে সতর্কতা। হাদিসটি মানুষকে গুনাহ ছোট করে না দেখার এবং রক্তপাত থেকে ভয় পাওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবীরা গুনাহকে হালকা করে দেখা ভয়ংকর ভুল।
  • ফিতনার সময় মানুষ পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে জড়িয়ে পড়তে পারে।
  • রক্তপাতের বিষয়টি অত্যন্ত গুরুতর।
  • আল্লাহর পরীক্ষা ও গুনাহের পরিণতি নিয়ে ভাবা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন