৫৪/১৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭১৯১ - লাত-উজ্জার পূজা ফিরে আসবে

দাওস গোত্রীয় লোকেরা যুল খালাস-এর পূজা করার পূর্বে কিয়ামাত কায়িম হবে না

লাত-উজ্জার পূজা ফিরে আসার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৯১

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، وَأَبُو مَعْنٍ زَيْدُ بْنُ يَزِيدَ الرَّقَاشِيُّ - وَاللَّفْظُ لأَبِي مَعْنٍ - قَالاَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنِ الأَسْوَدِ بْنِ الْعَلاَءِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى تُعْبَدَ اللاَّتُ وَالْعُزَّى " . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ كُنْتُ لأَظُنُّ حِينَ أَنْزَلَ اللَّهُ ﴾ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ﴿ أَنَّ ذَلِكَ تَامًّا قَالَ " إِنَّهُ سَيَكُونُ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَوَفَّى كُلَّ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيَبْقَى مَنْ لاَ خَيْرَ فِيهِ فَيَرْجِعُونَ إِلَى دِينِ آبَائِهِمْ " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, রাত্র ও দিন শেষ হবে না, যতক্ষণ না লাত ও উয্‌যা দেবতার পূজা আবার শুরু করা হয়। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ) পবিত্র কোরআনে মহান আল্লাহ নাযিল করেছেন- “তিনিই তাঁর রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীনসহ, সকল দ্বীনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা পছন্দ করে না”- (সূরা আত্‌ তাওবাহ্‌ ৯:৩৩ ও আস্‌ সাফ ৬১:৯)। এ আয়াত নাযিলের পর আমি তো মনে করেছিলাম যে, এ প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করা হবে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা অবশ্যই হবে। তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতঃপর তিনি এক মনোরম বাতাস প্রেরণ করবেন। ফলে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পরিশেষে যাদের মাঝে কোন প্রকার কল্যাণ নেই তারাই শুধু বেঁচে থাকবে। অতঃপর তারা আবার পিতৃ-পুরুষদের (ধর্মের (শির্‌কের) দিকে ফিরে যাবে।

ই.ফা. ৭০৩৫, ই. সে. ৭০৯২

সহীহ মুসলিম হাদিস ৭১৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বলতে শুনেছেন, রাত ও দিন শেষ হবে না যতক্ষণ না লাত ও উজ্জার পূজা আবার শুরু করা হয়। আয়িশা (রাঃ) কুরআনের আয়াতের কথা মনে করে জানতে চান, সত্য দ্বীনকে সব দ্বীনের উপর বিজয়ী করার প্রতিশ্রুতি কীভাবে পূর্ণ হবে। নবী صلى الله عليه وسلم বলেন, তা আল্লাহ যতদিন চান ততদিন থাকবে। এরপর আল্লাহ মনোরম বাতাস পাঠাবেন, যার ফলে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তারা মৃত্যুবরণ করবে। তারপর যাদের মধ্যে কোনো কল্যাণ নেই, তারা পিতৃপুরুষদের ধর্মে ফিরে যাবে। এই হাদিসে শিরক, ঈমান, কেয়ামতের আলামত এবং শেষ যুগের অবস্থা খুব স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ যতদিন ইচ্ছা করবেন সত্য দ্বীন প্রতিষ্ঠিত থাকবে।
  • সরিষার দানা পরিমাণ ঈমানও হাদিসে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ হয়েছে।
  • কল্যাণহীন মানুষ শিরকের পথে ফিরে যেতে পারে।
  • তাওহীদ ও ঈমান রক্ষার চিন্তা মুমিনের অন্তরে থাকা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন