৫৪/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭২১৮ - কিসরা-কায়সারের ধনভাণ্ডার

কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে মুসীবাতের কারণে মৃত ব্যক্তির স্থানে হওয়ার কামনা করবে

কিসরা-কায়সারের ধনভাণ্ডার আল্লাহর পথে ব্যয়ের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২১৮

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " قَدْ مَاتَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ " .وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنِي ابْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ سُفْيَانَ وَمَعْنَى حَدِيثِهِ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিসরা (পারস্য রাজ) মারা গেছে। অতঃপর পারস্য রাজ আর হবে না। আর যখন রোম সম্রাট ধ্বংস হবে তারপর আর কোন রোম সম্রাট হবে না। কসম ঐ প্রতিপালকের, যাঁর হাতে আমার জীবন, অবশ্যই তাদের ধন-সম্পদ আল্লাহ্‌র পথে বিলিয়ে দেয়া হবে। (ই.ফা. ৭০৬৩, ই.সে. ৭১১৮) হারমালাহ্‌ ইবনু ইয়াহিয়া অপর সূত্রে ইবনু রাফি’ ও ‘আব্‌দ ইবনু হুমায়দ (রহ:) ..... যুহরী (রহ:) হতে সুফ্‌ইয়ান (রহ:)-এর সানাদে অবিকল হাদীস বর্ণনা করেছেন।

ই.ফা. ৭০৬৪, ই.সে. ৭১১৯

সহীহ মুসলিম হাদিস ৭২১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পারস্যের কিসরা ও রোমের কায়সার সম্পর্কে ভবিষ্যৎ সংবাদ দিয়েছেন। তিনি বলেন, কিসরা মারা গেছে, তার পর আর কিসরা হবে না। আর যখন কায়সার ধ্বংস হবে, তার পর আর কায়সার হবে না। এরপর তিনি কসম করে বলেন, তাদের ধন-সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দেওয়া হবে। হাদিসের মূল বিষয় হলো সাম্রাজ্য, ক্ষমতা ও ধনভাণ্ডার স্থায়ী নয়। বড় রাজশক্তিও এক সময় শেষ হয়ে যেতে পারে, আর তাদের সম্পদ আল্লাহর পথে ব্যবহৃত হতে পারে। এই বর্ণনায় ক্ষমতার গর্ব কমে যায় এবং সম্পদের আসল মালিকানা সম্পর্কে মানুষের মন সতর্ক হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়ার বড় ক্ষমতা ও রাজত্ব স্থায়ী নয়।
  • ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় হওয়া বড় কল্যাণের বিষয়।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর জানানো অনুযায়ী ভবিষ্যতের সংবাদ দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন