৫৪/২০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭২৬১ - দাজ্জালের আগুন থেকে পানি পান

দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে

দাজ্জালের আগুন বলে মনে হওয়া নহর থেকে পানি পান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৬১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لاِبْنِ حُجْرٍ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ حُجْرٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ رِبْعِيِّ، بْنِ حِرَاشٍ قَالَ اجْتَمَعَ حُذَيْفَةُ وَأَبُو مَسْعُودٍ فَقَالَ حُذَيْفَةُ «لأَنَا بِمَا مَعَ الدَّجَّالِ أَعْلَمُ مِنْهُ إِنَّ مَعَهُ نَهْرًا مِنْ مَاءٍ وَنَهْرًا مِنْ نَارٍ فَأَمَّا الَّذِي تَرَوْنَ أَنَّهُ نَارٌ مَاءٌ وَأَمَّا الَّذِي تَرَوْنَ أَنَّهُ مَاءٌ نَارٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَأَرَادَ الْمَاءَ فَلْيَشْرَبْ مِنَ الَّذِي يَرَاهُ أَنَّهُ نَارٌ فَإِنَّهُ سَيَجِدُهُ مَاءً». قَالَ أَبُو مَسْعُودٍ هَكَذَا سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ ‏.‏

রিবঈ ইবনু হিরাশ (রহঃ) হতে বর্ণিতঃ

একদা হুযাইফাহ্ ও আবু মাস’উদ (রাঃ) একত্রিত হলেন। তখন হুযাইফাহ্ (রাঃ) বললেন, দাজ্জালের সঙ্গে যা থাকবে এ সম্পর্কে আমি তাত্থেকে সর্বাধিক জ্ঞাত। তার সঙ্গে একটি পানির ঝর্ণা এবং একটি আগুনের নহর থাকবে। যেটাকে বাহ্যত অগ্নি মনে হবে সেটাই হবে পানি। আর যেটাকে বাহ্যত পানি মনে হবে সেটাই হবে অগ্নি। তোমাদের কেউ যদি এ সময়কাল পায় এবং সে পানি পান করার ইচ্ছা করে তবে সে যেন যা দৃশ্যত অগ্নি মনে হবে তা থেকে পান করে। কেননা এখানেই সে পানি পাবে। বর্ণনাকারী আবূ মাস’উদ (রাঃ) বলেন, আমিও এমনটিই নবী (ﷺ) কে বলতে শুনেছি।

ই.ফা. ৭১০৪, ই.সে. ৭১৫৮

সহীহ মুসলিম হাদিস ৭২৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রাঃ) ও আবু মাসউদ (রাঃ)-এর আলোচনা এসেছে। হুযাইফা (রাঃ) বলেন, দাজ্জালের সঙ্গে কী থাকবে সে বিষয়ে তিনি বেশি জানেন। তার সঙ্গে একটি পানির ঝর্ণা এবং একটি আগুনের নহর থাকবে। কিন্তু যা আগুন মনে হবে সেটিই পানি, আর যা পানি মনে হবে সেটিই আগুন। তাই কেউ যদি সে সময় পায় এবং পানি পান করতে চায়, তবে সে যেন আগুন বলে মনে হওয়া জিনিস থেকে পান করে। কারণ সেখানে সে পানি পাবে। আবু মাসউদ (রাঃ) বলেন, তিনিও নবী (صلى الله عليه وسلم)-কে এভাবে বলতে শুনেছেন। এই হাদিসে দাজ্জালের ধোঁকা, চোখের ভুল ধারণা এবং নবীজির নির্দেশের ওপর আস্থা রাখার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাজ্জালের ফিতনায় বাহ্যিক দৃশ্য বিভ্রান্তিকর হবে।
  • নবীজির নির্দেশ মুমিনের জন্য সঠিক পথ দেখায়।
  • সাহাবীরা শোনা কথা যাচাই ও সমর্থন করতেন।
  • ফিতনার সময় নিজের ধারণার চেয়ে ওহীর নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন