৫৪/২৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭২৭২ - অণু পরিমাণ ঈমান ও শেষ সময়

দাজ্জালের আত্মপ্রকাশ এবং দুনিয়াতে তার অবস্থান, ‘ঈসা (আ:)-এর অবতরণ এবং তাঁর দ্বারা দাজ্জালকে হত্যা, দুনিয়া থেকে ভাল লোক এবং ঈমানের বিদায় গ্রহণ এবং নিকৃষ্ট লোকেদের অবস্থান, তাদের দ্বারা মূর্তিপূজা, শিঙ্গার ফুঁৎকার এবং কবর থেকে (সকলের) উত্থান

অণু পরিমাণ ঈমান ও কেয়ামতের শেষ সময়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৭২

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ، سَالِمٍ قَالَ سَمِعْتُ يَعْقُوبَ بْنَ عَاصِمِ بْنِ عُرْوَةَ بْنِ مَسْعُودٍ، قَالَ سَمِعْتُ رَجُلاً، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو إِنَّكَ تَقُولُ إِنَّ السَّاعَةَ تَقُومُ إِلَى كَذَا وَكَذَا فَقَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أُحَدِّثَكُمْ بِشَىْءٍ إِنَّمَا قُلْتُ إِنَّكُمْ تَرَوْنَ بَعْدَ قَلِيلٍ أَمْرًا عَظِيمًا.فَكَانَ حَرِيقَ الْبَيْتِ - قَالَ شُعْبَةُ هَذَا أَوْ نَحْوَهُ - قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَخْرُجُ الدَّجَّالُ فِي أُمَّتِي ‏"‏ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ وَقَالَ فِي حَدِيثِهِ «فَلاَ يَبْقَى أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلاَّ قَبَضَتْهُ». قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنِي شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ مَرَّاتٍ وَعَرَضْتُهُ عَلَيْهِ.

ইয়া’কুব ইবনু ‘আসিম ইবনু ‘উরওয়াহ্ ইবনু মাস’উদ (রাযি:) হতে বর্ণিতঃ

আমি এক লোককে শুনেছি যে, তিনি ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর কে প্রশ্ন করেছেন, আপনি কি বলেছেন, অমুক অমুক সময় কিয়ামত সংঘটিত হবে? এ কথা শুনে তিনি বললেন, আমি ইচ্ছা করেছি, তোমাদেরকে কোন কথাই আমি আর বলব না। আমি তো এ কথাই বলেছি যে, অল্প কিছু দিন পরেই তোমরা একটি ভয়ানক কাহিনী দেখতে পাবে। যা ঘর-বাড়ী জ্বালিয়ে ধ্বংস করে দিবে। বর্ণনাকারী শুবাহ এ কথা বা অনুরূপ কথাই বলেছেন।‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি:) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মতের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হবে। অতঃপর তিনি মু’আয-এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এতে তিনি বলেছেন, যার হৃদয়ে অণুপরিমাণ ঈমান থাকবে, এ ধরনের কোন লোকই তখন আর অবশিষ্ট থাকবে না। বরং তার জান কবজ করে নেয়া হবে। মুহাম্মাদ ইবনু জা’ফার (রহ:) বলেন, শুবাহ (রহ:) এ হাদীস আমার কাছে কয়েকবার বর্ণনা করেছেন এবং আমিও তার নিকট সেটা উত্থাপন করেছি।

ই.ফা. ৭১১৫, ই.সে. ৭১৬৯

সহীহ মুসলিম হাদিস ৭২৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসটি আগের দীর্ঘ বর্ণনার একটি সংক্ষিপ্ত রূপ। এখানে আবদুল্লাহ ইবন আমর (রাঃ)-এর কথার ভুল বোঝাবুঝির কথা আবার এসেছে। কেউ মনে করেছিল, তিনি নির্দিষ্ট সময়ে কেয়ামত হওয়ার কথা বলেছেন। তিনি তা সংশোধন করে বলেন, তিনি শুধু অল্প সময় পর বড় ঘটনার কথা বলেছিলেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বর্ণনা হিসেবে দাজ্জালের আবির্ভাবের কথা আসে। এই বর্ণনায় বিশেষভাবে বলা হয়েছে, যার হৃদয়ে অণু পরিমাণ ঈমান থাকবে, তখন এমন কেউ অবশিষ্ট থাকবে না; বরং তার জান কবজ করে নেওয়া হবে। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো কেয়ামতের আলামত নিয়ে কথা বলার ক্ষেত্রে সাবধানতা, ভুল উদ্ধৃতি থেকে বাঁচা এবং ঈমানের মূল্য বোঝা। এখানে দাজ্জাল, শেষ যুগ, ঈমান এবং আল্লাহর সিদ্ধান্ত—এসব বিষয় একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিস বর্ণনায় ভুল বোঝাবুঝি হলে তা সংশোধন করা দরকার।
  • কেয়ামতের সময় নির্দিষ্ট করে বলা হাদিসের বক্তব্য নয়।
  • অণু পরিমাণ ঈমানের কথাও হাদিসে গুরুত্বসহ এসেছে।
  • দাজ্জালের আবির্ভাব শেষ যুগের বড় সতর্কতা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন