৫৪/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৩০৪ - দুই ফুৎকার ও পুনরুত্থান
উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান
দুই ফুৎকারের পর পুনরুত্থানের শিক্ষা
সহীহ মুসলিম : ৭৩০৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৩০৪
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» .قَالُوا يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ . قَالُوا أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ . قَالُوا أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ " ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ» . قَالَ «وَلَيْسَ مِنَ الإِنْسَانِ شَىْءٌ إِلاَّ يَبْلَى إِلاَّ عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ» .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় ফুঁৎকারের মাঝে (ব্যবধান) চল্লিশ হবে। সাহাবীগণ বললেন, হে আবূ হুরায়রা! চল্লিশ দিন (ব্যবধান)? তিনি বললেন, আমি এ ব্যাপারে সন্দিহান। তাঁরা আবারো প্রশ্ন করলেন, এ কি চল্লিশ মাস? এবারো তিনি বললেন, এ সন্দেহ পোষণ করি। তাঁরা আবারও বলল, তা কি চল্লিশ বছর? তিনি বললেন, আমি তা বলি না। তারপর আকাশ হতে বৃষ্টিপাত হবে, এতে মানুষ উদ্গত হবে যেমন উদ্ভিদ উদ্গত হয়। এরপর তিনি বললেন, একটি হাড় ছাড়া মানুষের সকল শরীর পচে যাবে। আর সে হাড়টি হলো, মেরুদণ্ডের হাড়। কিয়ামতের দিন এ হাড় হতেই পুনরায় মানুষকে পুনঃসৃষ্ট করা হবে।
ই.ফা. ৭১৪৬, ই.সে. ৭১৯৮
সহীহ মুসলিম হাদিস ৭৩০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, দুই ফুৎকারের মাঝে চল্লিশ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, চল্লিশ দিন, মাস না বছর? আবু হুরায়রা রা. এ বিষয়ে নিশ্চিত কথা বলেননি। এরপর হাদিসে এসেছে, আকাশ থেকে বৃষ্টি নামবে এবং মানুষ উদ্ভিদের মতো বের হবে। মানুষের শরীর পচে যাবে, কিন্তু একটি হাড় থাকবে—মেরুদণ্ডের হাড়। কেয়ামতের দিন এই হাড় থেকেই মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে। এই হাদিসে পুনরুত্থানের বিষয়টি স্পষ্টভাবে এসেছে। একই সঙ্গে এখানে সতর্কতা আছে: যেখানে বর্ণনাকারী নিশ্চিত নন, সেখানে তিনি নিশ্চিত দাবি করেননি। তাই ঈমান, পুনরুত্থান এবং জ্ঞানে সতর্কতা—তিনটি শিক্ষা এখানে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পুনরুত্থান আখিরাতের একটি বড় সত্য।
- যেখানে নিশ্চিত জ্ঞান নেই, সেখানে নিশ্চিত দাবি করা উচিত নয়।
- মানুষ আল্লাহর সামনে আবার উঠবে—এ বিশ্বাস আমলকে জাগায়।
- কেয়ামতের ঘটনা মানুষের ক্ষমতার বাইরে।
